হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিল গেটস-মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ

বিল গেটস ও মেলিন্ডার দীর্ঘ ২৭ বছরের সংসারজীবনের ইতি ঘটল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের এক আইনজীবী তাঁদের ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছেন।

আদালত বিচ্ছেদের চুক্তি অনুযায়ী  বিল গেটস ও মেলিন্ডাকে সম্পত্তি ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে বিচ্ছেদের চুক্তিতে সম্পদ কীভাবে ভাগ করা হয়েছে তা এখনো গোপন রয়েছে। 

গত মে মাসের ৩ তারিখ  বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।  পরে একসঙ্গে তাঁরা দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান। ওই ঘোষণার তিন মাস পর তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হলো।  

১৯৮০-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিলে দুজনের পরিচয় হয়। পরে তাঁরা প্রণয়ে জড়ান।  সেই প্রণয় ১৯৯৪ সালে বিয়েতে গড়ায়। তাঁদের এই ২৭ বছরের দীর্ঘ সংসারে ঘর আলো করে আসে তিন সন্তান।

এই যুগল ২০০০ সালে গঠন করেন দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। তাঁরা দুজনই এর যৌথ পরিচালক। বিবাহবিচ্ছেদ হলেও তাঁরা বিশ্বাস করেন একসঙ্গে এই ফাউন্ডেশন চালিয়ে নিতে পারবেন।

সংস্থাটি বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে সহায়তা করে আসছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন কাজে ৫৩.৮ বিলিয়ন ডলার খরচ করে এই সংগঠন। 

বিল গেটস ও মেলিন্ডা জানিয়েছেন, যদি দুই বছর পর তাঁরা মনে করেন যে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না, তাহলে মেলিন্ডা ফাউন্ডেশন থেকে সরে দাঁড়াবেন। বিল গেটস মেলিন্ডা থেকে সেই ফাউন্ডেশন কিনে নেবেন এবং সেই অর্থ দিয়ে মেলিন্ডা আলাদা দাতব্য সংস্থা গড়ে তুলবেন । 

 উল্লেখ্য, বর্তমানে বিল গেটস বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫২ বিলিয়ন মার্কিন ডলার।

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস

ইরান আমাদের বোকা বানাচ্ছে, আজ আবার হামলা চালাব: ট্রাম্প

৩৭ বার ইরানের সঙ্গে ‘চুক্তির’ দ্বারপ্রান্তে পৌঁছানোর দাবি ট্রাম্পের, বাস্তবতা ভিন্ন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের: ট্রাম্প

এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি অবৈধ, বাতিল

চাগোস দ্বীপপুঞ্জ কিনতে চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যকে পাশ কাটিয়ে নতুন পরিকল্পনা ট্রাম্পের

ইরানের অর্থ উপসাগরীয় মিত্রদের দিতে চায় যুক্তরাষ্ট্র