হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পথে গ্রেপ্তার ডেলিভারি ম্যান, পুলিশ পৌঁছে দিল পিৎজা

আজকের পত্রিকা ডেস্ক­

গ্রাহকদের পিৎজা পৌঁছে দেওয়ার ভিডিও শেয়ার করেছে টেম্পে পুলিশ। ছবি: স্ক্রিনশট

প্রশংসায় ভাসছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টেম্পে শহরের পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাদের একটি ভিডিও।

টেম্পে পুলিশ বিভাগের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ কর্মকর্তা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বড় পিৎজার বাক্স ধরে আছেন। কলিংবেল বাজালে একজন নারী দরজা খোলেন এবং দরজায় পুলিশ দেখে তিনি বেশ অবাক হন।

‘কেমন আছেন? ব্রান্ডি?’ একজন কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসা করেন। নারীটি তখনো হতবাক। কোনোরকম উত্তর দেন, ‘হ্যাঁ।’

কর্মকর্তা তখন ব্যাখ্যা করেন, ‘আপনার গ্রাবহাব (আমেরিকান ফুড ডেলিভারি সংস্থা)-এর ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, তাই আমরা আপনার পিৎজা পৌঁছে দিতে এসেছি।’ গ্রাহক হতবাক হয়ে পড়েন এবং কী বলবেন বুঝতে পারছিলেন না। এরপর কর্মকর্তা হালকাভাবে যোগ করেন, ‘এটা সম্ভবত এখনো গরম আছে।’ নারীটি তখন হেসে পুলিশ কর্মকর্তাদের পিৎজা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

ভিডিওটির ক্যাপশনে টেম্পে পুলিশ বিভাগ লিখেছে, ‘একজন ডেলিভারি ম্যানকে ট্র্যাফিক স্টপে আটকের পর, আমাদের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পিৎজাটি গ্রাহকের কাছে পৌঁছেছে। অর্ডারটি ছিল হট-এন-রেডি, আর সন্দেহভাজন ছিলেন কট-এন-স্টেডি। আমরা আমাদের কমিউনিটিকে সার্বক্ষণিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ–তা নিরাপত্তা হোক বা পিৎজা ডেলিভারি!’

এই মানবিক কাজের জন্য অসংখ্য নেটিজেন মন্তব্য বিভাগে পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেছেন।

একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘আমাদের নীল পোশাকের পুরুষদের জন্য আমি গর্বিত। আপনাদের সেবার জন্য ধন্যবাদ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার দরজায় পিৎজা নিয়ে এই পুলিশদের দেখলে কী দারুণ না লাগত!’

একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘কিন্তু এটা কি ৩০ মিনিটের মধ্যে পৌঁছেছিল?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘প্যাট্রল পুলিশ কর্মকর্তারা খুবই ভালো। তাঁরা তাঁদের কমিউনিটিকে সেবা দেওয়ার জন্য দারুণ উপায় খুঁজে বের করেন।’

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন হামলা

ইরান চুক্তি: সৌদি আরব-কাতারকে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরের আহ্বান ট্রাম্পের

তাড়া নেই, চুক্তি সই না হলে অবরোধ চলবেই: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ বলছেন ট্রাম্প, উদ্বেগে ইসরায়েল

হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, নিজেকে ‘ঈশ্বর’ দাবি করতেন নিহত বন্দুকধারী

চুক্তি নাকি হামলা, রোববারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ফিরতে হবে নিজ দেশে

এআইয়ের নাম শুনেই খেপে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

ইরান যুদ্ধের জন্য তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র