হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভার্চুয়াল বৈঠকে বাইডেনকে ‘পুরোনো বন্ধু’ সম্বোধন সি চিন পিংয়ের

তাইওয়ান, বাণিজ্য ও মানবাধিকারের নানান বিষয়ে উত্তেজনার মধ্যেই  আজ মঙ্গলবারের ভার্চুয়াল বৈঠক শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এটাই তাঁদের প্রথম বৈঠক। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। খবর বিবিসির। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে দুই নেতার গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। সি চিন পিং বলেন, ‘পুরোনো বন্ধু’ বাইডেনকে দেখে খুশি লাগছে। 

জো বাইডেন বলেন, ‘দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা আছে। তবে সেই প্রতিযোগিতা যেন সংঘর্ষে রূপ না নেয়, সেটি নিশ্চিতে দুই দেশেরই দায়িত্ব রয়েছে।’ 

সি চিন পিং বলেন, ‘দুই দেশের নিজেদের ভেতরে যোগাযোগ আরও বাড়াতে হবে। একসঙ্গে সংকট মোকাবিলা করতে হবে।’ 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৈঠকে জলবায়ু পরিবর্তন ও করোনার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-মার্কিন সুসম্পর্ক থাকা দরকার বলে মন্তব্য করেছেন চিন পিং। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং এই বৈঠককে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘পারস্পরিক বোঝাপড়া বাড়াতে’ বৈঠকটি কাজে দেবে।

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প