হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি চলছে

ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের বিপরীতে ভোটাভুটি চলছে। পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) এমপি আয়াজ সাদিক অধিবেশনের সভাপতিত্ব করছেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও পাকিস্থানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এদিকে ইমরান খানের দল অধিবেশন থেকে ওয়াক আউট করেছে। এর আগে পদত্যাগ করেন পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। শনিবার দিনভর নানা নাটকীয়তার পর গভীর রাতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। 

এর আগে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন মুলতবি করা হয়। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণী বলে খ্যাত এই অধিবেশনটি তৃতীয়বারের মতো মুলতবি করা হয়। 

এদিকে পাকিস্তানের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। হাইকোর্ট দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্গঠন করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণ করতে যে নির্দেশ দিয়েছে তা রিভিউ করতেই এই পিটিশন দায়ের করা হয়। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্য আল-জাজিরা ও পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির পৃথক দুই প্রতিবেদন থেকেই এই তথ্য জানা গেছে। 

পিটিআইয়ে সেক্রেটারি জেনারেল আসাদ উমর, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান এবং অ্যাডভোকেট মুহাম্মদ আজহার সিদ্দিক হাইকোর্ট কর্তৃক ৭ এপ্রিল দেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আবেদনটি দায়ের করেছেন। 

এর আগে, গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে বিচারপতি মুনীব আখতার, বিচারপতি আইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম এবং বিচারপতি জামাল খান মন্দোখেলের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ এই রুল জারি করেছিল। 

পিটিশনে বলা হয়েছে, সরকার যেখানে ক্ষমতাচ্যুত হওয়া এড়াতে সে অবস্থায় সংবিধানের ৬৯ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট কখনোই সংসদ অধিবেশনের সময়সীমা নির্ধারণ করতে পারে না। 

সুপ্রিম কোর্ট পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারকে আজ শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে দেওয়ার নির্দেশ দেয়। শীর্ষ আদালতের আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে অনাস্থা প্রস্তাব ভোটে দেওয়ার জন্য জাতীয় পরিষদের অধিবেশন শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন ডাকা হয়। 

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক হতে পারে এ সপ্তাহেই: পাকিস্তানি সূত্র

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: পাকিস্তান

সৌদি, কাতার ও তুরস্ক সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উদ্দেশ্য কী

ফের বৈঠকে সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র—দাবি পাকিস্তানি জ্যেষ্ঠ সাংবাদিকের

দুর্দিনে পাকিস্তানের পাশে সৌদি-কাতার, দিচ্ছে ৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইসলামাবাদ আলোচনা, ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

দ্বিতীয় দফার বৈঠক শেষ, আজ রাতে বা কাল ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

নৈশভোজের পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কয়েকটি ইস্যুতে অগ্রগতির আভাস

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক, চলতে পারে কালও

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সফলতা কামনায় পিটিআই ও টিটিএপির দোয়া