হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তানি সাংবাদিক আহমেদ নুরানি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেত্রী সিমাবিয়া তাহির। ছবি: ডন

পাকিস্তানের সাংবাদিক আহমেদ নুরানি ও জামিল ফারুকী এবং কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেত্রী সিমাবিয়া তাহিরকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার অভিযোগে হওয়া পৃথক মামলায় পলাতক ঘোষণা করা হয়েছে।

আজ রোববার এক প্রতিবেদনে ডন জানিয়েছে, বিচারিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্বাস শাহ লিখিত আদেশে ওই তিনজনকে পলাতক ঘোষণা করেন এবং তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

লিখিত আদেশে বলা হয়, আসামিদের আদালতে বারবার তলব করা হলেও তাঁরা হাজির হননি।

আদেশ অনুযায়ী, পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত শেষ করে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে। এই তিনজনের বিরুদ্ধে সাইবার অপরাধ ও সংশ্লিষ্ট ধারায় এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) নথিভুক্ত করা হয় এ বছরের জুলাই ও আগস্টে।

আদালত আদেশে বলেছে, আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে আসামিদের আদালতে হাজির নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন।

পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে ৫ আরোহীসহ কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি

এবার লিবিয়ার গৃহযুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেছে পাকিস্তান

পাকিস্তান থেকে পাচার হচ্ছে ‘গর্ভফুল’, কী কাজে লাগে

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০

সিন্ধু পানিচুক্তি না থাকলে ‘বিশ্বব্যবস্থা ভেঙে পড়বে’, ভারতকে পাকিস্তান

পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলব—ভারতকে পাকিস্তানি মন্ত্রী

করাচিতে জঙ্গি হামলার পর আফগান সীমান্তে পাকিস্তানের বিমান ও স্থল অভিযান, নিহত ২৯

পাকিস্তানে বালোচ নেত্রী মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড