হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নাসরুল্লাহ হত্যার বদলা নিতেই ইসরায়েলে হামলা, ইরানের দায় স্বীকার

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এবার ইরানের ফারস বার্তা সংস্থা জানিয়েছে, হামলার দায় স্বীকার করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ডস (আইআরজিসি) বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং এই বছরের শুরুর দিকে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইআরজিসি বিবৃতিতে বলেছে, ‘ইসমাইল হানিয়াহ, হাসান নাসরুল্লাহ এবং নীলফোরোশানের (আইআরজিসি গার্ডস কমান্ডার) শহীদ হওয়ার প্রতিক্রিয়ায় আমরা অধিকৃত অঞ্চলগুলোর কেন্দ্রস্থলকে টার্গেট করেছি।’

মঙ্গলবার রাতে আল-জাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে। ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। নিজেদের নিরাপদ আস্তানায় থাকতে বলেছে। 

ইসরায়েলে আল-জাজিরা নিষিদ্ধ থাকায় সংবাদমাধ্যমটি জর্ডান থেকে খবরাখবর সংগ্রহ করছে। ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের ওপর দিয়েই ইসরায়েলে গিয়ে আঘাত হানছে।

ফিলিস্তিনি জলপাইচাষিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট জ্বালানি রপ্তানি করছে ইরান

সিরিয়ায় উপকূলীয় হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসাদপন্থীর মৃত্যুদণ্ড

ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছর বয়সী ছেলের গা ছমছম করা চিঠি

মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

হুতিদের সময় দিলে ‘দানবে’ পরিণত হবে, ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে ইরানে নতুন হামলা চান না নেতানিয়াহু

পাল্টা জবাব হুতিদের, সৌদি আরামকোর ভবনে হামলা-অগ্নিকাণ্ড