হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আতঙ্ক

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: ভিডিও থেকে নেওয়া

দক্ষিণ ইসরায়েলের একটি রাসায়নিক কারখানায় সরাসরি আঘাত হেনেছে ইরানের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র। এই হামলার পর ওই এলাকা থেকে বিষাক্ত ও বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, বিরশেবা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার (৪ মাইল) দক্ষিণে অবস্থিত ‘নিওত হোভভ’ শিল্প এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।

নিওত হোভভ এলাকায় বিপজ্জনক রাসায়নিক উপাদান থাকায় স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে বাতাসের মাধ্যমে বিষাক্ত গ্যাস ঘরে প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা শক্ত করে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।

ইরানে শিশুদের হত্যা ও সংঘটিত যুদ্ধাপরাধের আন্তর্জাতিক বিচার দাবি মোজতবার

সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের—পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা

যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার