হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাজধানী দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানীতে কোথাও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দাবি করছে, তারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। এর আগে বিদ্রোহীরা দক্ষিণ সিরিয়া দখলে নিয়েছে।

আজ রোববার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে এইচটিএস যোদ্ধারা। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

তবে গতকাল শনিবার ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রেস টিভিকে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইয়াকুব রেজাজাদেহ বলেন, ‘আসাদ ও তাঁর পরিবার সিরিয়া ত্যাগ করেছেন—এ খবর সত্য নয়।’

সিএনএনের প্রতিবেদনে জানা যায়, দামেস্কে যেসব স্থানে আসাদের থাকার কথা, সেসবের কোথাও তিনি নেই। আসাদের প্রেসিডেনশিয়াল গার্ডরাও দায়িত্বে নেই। তবে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় দাবি করেছে, আসাদ রাজধানী ছেড়ে যাননি।

এর আগে শুক্রবার দামেস্কে আসাদের সঙ্গে দেখা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা। প্রেস টিভির খবরে বলা হয়, উপদেষ্টা আলি লারিজানি আসাদকে ইরানের সমর্থন জানাতে সাক্ষাৎ করেছেন।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিদ্রোহীরা দেরা অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে এবং কেবল সানামাইন অঞ্চল এখনো সরকারি বাহিনীর অধীনে আছে।

হুতিদের শক্তি বাড়াতে আইআরজিসি কমান্ডার ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ইরান: প্রতিবেদন

হুতিদের জন্য কমান্ডার ও ক্ষেপণাস্ত্র-ড্রোন সরঞ্জাম পাঠিয়েছে ইরান

ইরানে ‘ভয়াবহ হামলার’ চূড়ান্ত দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র

ইরানে বড় ধরনের হামলার কথা ভাবছেন ট্রাম্প

গাজার তাঁবু শিবিরে সিগারেট জ্বালানোর লাইটারই এখন জীবনরেখা

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল, মূল্যস্ফীতির শঙ্কা

সিআইএ আস্তানায় ইরানের হামলা—রাশিয়ার ভূমিকা নিয়ে সন্দেহ

যুদ্ধ ছড়াচ্ছে মান্দেবে, চাপে যুক্তরাষ্ট্র

মন্ত্রীর নেতৃত্বে আল-আকসা মসজিদে ২৩০০ ইসরায়েলির অনুপ্রবেশ, জেরুজালেমে উত্তেজনা

বি-১ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, আরও বড় অভিযানের ইঙ্গিত