হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ৫ 

ইরানে ৬ দশমিক ১ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েক ডজন মানুষ। স্থানীয় সময় শনিবার সকালের দিকে ইরানের দক্ষিণাঞ্চলের হুরমুজান প্রদেশে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে আল–জানিয়েছে, শনিবার সকালের দিকে বেশ কয়েক দফা ভূমিকম্প হয়। সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয় রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রায়। তবে, ক্ষয়ক্ষতির ঘটনার ৬ দশমিক ১ মাত্রায় প্রথম দফার ভূমিকম্পে। ধারণা করা হচ্ছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচেই ছিল। 

ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে গৃহহীন হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। তাঁরা এখন তাঁবুতে রাত কাটানোর জন্য প্রস্তুত হচ্ছেন। ইরানের রেড ক্রসের সাধারণ সম্পাদক ইয়াকুব সোলেইমানি বলেছেন, ‘এরই মধ্যে উদ্ধার তৎপরতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, আর কোনো হতাহতের ঘটনা ঘটবে না।’ তিনি আরও বলেছেন, ‘এখানকার তাপমাত্র বেশি হওয়ায় গৃহহীনদের জন্য কুলিং সিস্টেম চালু করা হয়েছে।’ উল্লেখ্য, ওই এলাকার তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস। 

হুরমুজানের স্থানীয় কর্মকর্তা ফুয়াদ মুরাদজাদেহ ইরনাকে বলেছেন, ‘ভূমিকম্পের প্রথম ধাক্কাতেই হয়েছে সবাই হতাহত হয়েছেন। এর পরের দুই দফায় আবারও ভূমিকম্প ঘটলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারণ, লোকজন এরই মধ্যে ঘর থেকে বাইরে বের হয়ে এসেছিল।’ 

স্থানীয় কর্মকর্তারা আরও জানিয়েছেন, ভূমিকম্পের পর অন্তত আরও ৩০ বার ভূকম্পন অনুভূত হয়েছে বন্দর আব্বাসের নিকটবর্তী গ্রামগুলোতে। ভূমিকম্পের প্রভাব টের পাওয়া গেছে ইরানের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত থেকেও।

এবার মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ইরানে যুক্তরাষ্ট্রের ফের হামলা

ইরানি অর্থনীতির শ্বাসরোধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, ১০ প্রতিষ্ঠান ও ৮ ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা

ইরানের বিক্ষোভে এক কিশোরীর শেষ প্রতিরোধের খবর প্রকাশ

যুক্তরাষ্ট্র-সৌদির হামলায় ইরাকে ইরান–সমর্থিত গোষ্ঠীর ‘২০ যোদ্ধা নিহত’

চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

ধ্বংসস্তূপের দেয়ালে আঁকা ম্যুরাল শেয়ার করলেন স্পেনের প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত গাজার শিশুশিল্পী

অস্ত্র পরিত্যাগ ইস্যুতে সমঝোতার ইঙ্গিত, আলোচনায় অংশ নিতে কায়রোতে হামাস

ইরাক থেকে দৈনিক ১০ লাখ ব্যারেল তেল যাবে তুরস্কে, সম্পর্কে নতুন মাত্রা

সংক্ষিপ্ত বিরতি ভেঙে যুক্তরাষ্ট্র-ইরানে পাল্টাপাল্টি হামলা, অংশ নিয়েছে সৌদিও

স্থানীয়দের বাধার পরও ইরানে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর