হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনির গাড়িচাপায় দুই ইসরায়েলি নিহত

পূর্ব জেরুজালেমের একটি বাসস্ট্যান্ডে এক ফিলিস্তিনির গাড়িচাপায় দুই ইসরায়েলি নিহত হয়েছেন। তাঁদের মধ্য একজন ছয় বছর বয়সী বালক ও অপরজন ২০ বয়সী যুবক। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

গতকাল শুক্রবারের এ হামলাটি গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা সৃষ্টিকারী মারাত্মক ঘটনার মধ্যে সর্বশেষ বড় ঘটনা। 

পুলিশ বলছে, পূর্ব জেরুজালেমের রামোট জংশনে ৩১ বছর বয়সী এক ফিলিস্তিনি নীল রঙের কার গাড়িটি ইচ্ছাকৃতভাবে রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা দেয়। সজোরে ধাক্কা খেয়ে গাড়িটি বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাতে এসে থেমে যায়। তাৎক্ষণিকভাবে গাড়ির চালককে আটক করা হয়। 

আহতদের উদ্ধারে আসা একজন স্বেচ্ছাসেবী চিকিৎসক ইসরায়েলের আর্মি রেডিওকে বলেন, ‘সবাই সড়কে পড়ে ছিল, খুব বাজে অবস্থা ছিল।’ 

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই চালকের বাড়িটি সিলগালা করে ধ্বংস করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। 

গত কয়েক মাস ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। গত মাসের শেষের দিকে, পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে দুই বেসামরিক নাগরিকসহ ১০ ফিলিস্তিনি নিহত হন। জঙ্গি হামলার পরিকল্পনা ঠেকাতে ইসরায়েল এ হামলা করে বলে জানিয়েছিল। এ ঘটনার কয়েক ঘণ্টা পর, এক ফিলিস্তিনি বন্দুকধারী পূর্ব জেরুজালেমের একটি উপাসনালয়ের বাইরে ইহুদি উপাসক এবং পথচারীদের ওপর গুলি চালায়। এতে সাতজন নিহত হয়। 

পরের দিন সকালে, পূর্ব জেরুজালেমেই ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর একদল ইসরাঈলির ওপর গুলি করে। এতে ইসরায়েলি বাবা-ছেলে আহত হন। 

গত সপ্তাহে জেরিকো শহরের পশ্চিম তীরের কাছে ইসরায়েলি রেস্তোরাঁয় গুলি চালানো পাঁচ ফিলিস্তিনি ইসরায়েলের সৈন্যদের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন। এ ছাড়া ইসরায়েল সৈন্যদের ওপর ছুরি নিয়ে হামলা ও গুলি করা দুই ফিলিস্তিনিও ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। 

এই বছর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে জঙ্গি ও বেসামরিক লোক রয়েছেন। কারণ সেখানে জঙ্গিদের বিরুদ্ধে প্রায় বছরব্যাপী সামরিক অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনিদের হামলায় আটজন ইসরায়েলি ও একজন ইউক্রেনীয় নিহত হয়েছেন। 

ইরান যুদ্ধ: কয়টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে, কয়টি হামলার শিকার

মধ্যপ্রাচ্য–মধ্য এশিয়াকে তেল–গ্যাস পাইপলাইনে যুক্ত করার উচ্চাভিলাষ তুরস্কের

যুদ্ধে ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার, ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা চলতি সপ্তাহের শেষ নাগাদ, ভেন্যু ইসলামাবাদই: রয়টার্স

অবরোধে ক্ষুব্ধ ইরান আটকাতে পারে আরেক জলপথ, সিদ্ধান্ত পাল্টাতে যুক্তরাষ্ট্রকে সৌদির চাপ

মার্কিন অবরোধ মানছে না চীন, যুদ্ধ শুরুর পর হরমুজ পেরিয়েছে দেড় শ ট্যাংকার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়ানোর চেষ্টা, আলোচনার পরবর্তী ভেন্যু নিয়ে মতবিরোধ

৮০ শতাংশ কাজের পরও চুক্তিতে ব্যর্থ ইরান–যুক্তরাষ্ট্র, নেপথ্যে আলাপ এখনো চলছে

হরমুজে মার্কিন অবরোধ: বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি বাড়ছে

ইউরেনিয়ামের কারণেই ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা