হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত, তুরস্কের ৩ নাগরিকসহ নিহত ৭

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, আরোহী সাতজনই নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন তুর্কি সৈন্য এবং তুরস্কের প্রতিরক্ষা সংস্থা আসেলসানের দুজন নিরাপত্তা কর্মী রয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই দুর্ঘটনায় কাতারের সশস্ত্র বাহিনীর চার সদস্যও নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর পরিচালিত ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযানে হেলিকপ্টারে থাকা সাতজনের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে আল জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানান, কারিগরি ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী