হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা সৌদি জোটের

রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। গতকাল মঙ্গলবার গভীর রাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র মাস রমজানে যুদ্ধ বন্ধ রাখতে জাতিসংঘের আহ্বানকে সম্মান জানিয়ে বুধবার থেকে সামরিক অভিযান বন্ধ করবে। আজ বুধবার আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্ক আল-মালকির এক বিবৃতি উদ্ধৃত করে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ‘জোটের যৌথ বাহিনীর কমান্ড ইয়েমেনের অভ্যন্তরে আজ বুধবার সকাল ৬টা থেকে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে।’ ইয়েমেন-সংকটের অবসান ও রাজনৈতিক সমাধান নিশ্চিতে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত এল। 

জাতিসংঘের পক্ষ থেকে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরে জ্বালানি তেল বহনকারী জাহাজগুলো ভেড়ার অনুমতি দেওয়া এবং সানা বিমানবন্দর থেকে অল্পসংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার বিষয়টিও উত্থাপন করা হয়েছে। 

উল্লেখ্য, চলতি সপ্তাহের শেষ দিকেই শুরু হতে যাচ্ছে রমজান। 

এদিকে, জাতিসংঘের তথ্য অনুসারে, গত ২৭ মার্চ পর্যন্ত চারটি জ্বালানি তেলবাহী জাহাজ হোদেইদাহ বন্দরের কাছে অপেক্ষা করছিল, যার মধ্যে একটি ট্যাংকার প্রায় গত তিন মাস ধরে সৌদি জোটের নিয়ন্ত্রণাধীন এলাকায় আটকে ছিল। 

এদিকে জাতিসংঘ, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি আন্দোলন—যারা ২০১৫ সাল থেকে যুদ্ধে লিপ্ত—উভয় পক্ষই একটি শান্তিচুক্তি নিশ্চিত করতে এবং দরিদ্র দেশটির ভয়াবহ মানবিক সংকট দূর করতে কাজ করে যাচ্ছে। তবে এখনো কোনো উল্লেখযোগ্য অর্জন আসেনি এই প্রচেষ্টা থেকে।

অস্ত্র ত্যাগের ইচ্ছা নেই হামাসের, তবে প্রদর্শনও করবে না

ইরানের রাডার ঘাঁটিতে মার্কিন হামলা, কুয়েত-বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাত তেহরানের

ভারত মহাসাগরে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন অভিযান

ইরান আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: লেবাননের প্রেসিডেন্ট

মার্কিন রণতরিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইরান বলল—সতর্ক করলাম

হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ইরান, শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তা

পরিবারের মধ্যে এমন হয়—ট্রাম্পের গালিগালাজ প্রসঙ্গে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর

আবারও যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবাবন

হিজবুল্লাহ ফাঁদ কীভাবে উতরাবে ইসরায়েল