হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রেসিডেন্ট রাইসির জন্য ইমাম রেজার মাজারে হাজারো মানুষের প্রার্থনা

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য দোয়া করছেন ইরানিরা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.) এর মাজারে প্রার্থনা শুরু করেছেন সেখানকার তীর্থযাত্রীরা। 

শিয়াদের অষ্টম ইমাম রেজা (আ.) জন্মবার্ষিকীর উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় তাঁর পবিত্র মাজারে তীর্থযাত্রীরা জড়ো হন। 

পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তারা প্রেসিডেন্ট রাইসির সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন। 

রাইসি আজারবাইজান প্রজাতন্ত্রের সীমান্তে একটি যৌথ বাঁধসহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলো উদ্বোধনের জন্য সেখানে গিয়েছিলেন। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা বলেছে, উদ্ধার ও ত্রাণদলকে এরই মধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং দুর্গম হওয়ায় ওই এলাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগতে পারে। 

এদিকে প্রেসিডেন্ট রাইসিকে খুঁজে বের করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সহ আইন প্রয়োগকারী অন্যান্য সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

হরমুজে আটকে আছেন ১১ হাজার নাবিক, উদ্ধারে বড় উদ্যোগ জাতিসংঘের

ইরানে ভূপাতিতের আগে এক রহস্যময় দৃশ্য দেখেন মার্কিন পাইলট