হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতের রাস্তায় ৬৫ টনের বেশি ওজনের গাড়ি চলাচল নিষিদ্ধ হচ্ছে

উন্নত অবকাঠামোর সুরক্ষা এবং সড়ক নিরাপত্তার স্বার্থে রাস্তায় ৬৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৪ সাল থেকে এই নিয়ম কার্যকর করা হবে।

যানবাহনের ওজন নিয়ন্ত্রণে একটি কেন্দ্রীয় সরকারের আইনের অংশ হিসেবে এই বিধান সম্প্রতি দেশটির মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক বিবৃতিতে বলেছেন, ‘এর উদ্দেশ্য হলো আমাদের উন্নত অবকাঠামোর সুরক্ষা এবং সড়ক নিরাপত্তা বাড়ানো।’

নতুন নিয়ম কার্যকর করতে ভারী যানবাহনের ওজন ও আকার পরিমাপের জন্য বসানো হবে স্মার্ট বৈদ্যুতিক গেট ব্যবস্থা।

আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’, চালু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি ‘যোগাযোগ চ্যানেল’

গাজা–পশ্চিম তীর দখলে গতি বাড়িয়েছে ইসরায়েল, শিশু হত্যা ‘গণহত্যার ইঙ্গিত’

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপ করবে ইরান-ওমান, যুক্তরাষ্ট্রের আপত্তি

ব্রাজিলের জয়কে কেন্দ্র করে লেবাননে সংঘর্ষ, গোলাগুলি

লেবাননের ভূখণ্ড দখলের ইচ্ছা নেই, তবে যত দিন ইচ্ছা থাকবে ইসরায়েল

কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার হাতে পাচ্ছে ইরান

কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ঘোষণা ট্রাম্পের, তেহরানের অস্বীকার

বিস্ফোরক–ক্ষেপণাস্ত্র তৈরি করছে হামাস, ফের যুদ্ধের জন্য প্রস্তুত: ইসরায়েল

ইসরায়েলের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করেছে ইরান, এক মাসেই ৪৮০০ হামলা

পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, আলোচনা এবার কাতারে