হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ ইরানের

লস অ্যাঞ্জেলেসে উদ্ধারকর্মী পাঠাতে চায় ইরান। ছবি: ইরান ইন্টারন্যাশনাল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে এরই মধ্যে ১৬ জন নিহত হয়েছে। ঘরছাড়া হয়েছে লাখো মানুষ। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, তারা উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরানার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় সহায়তার জন্য দ্রুত উদ্ধারকর্মী দল পাঠাতে প্রস্তুত আছি।’

ফাতেমেহ মোহাজেরানি আরও বলেন, ‘যুদ্ধের কারণে হোক কিংবা প্রাকৃতিক কারণে হোক, প্রাণ ও প্রকৃতি যখন ধ্বংস হতে থাকে, তখন কোনো মানবিক মানুষ উদাসীন থাকতে পারে না। আমরা ক্যালিফোর্নিয়ার জনগণের প্রতি সহানুভূতিশীল। তারা দাবানলের কবলে পড়লে ঘরবাড়িসহ সর্বস্ব হারিয়ে ফেলেছে।’

এরই মধ্যে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিবান্দ মার্কিন রেড ক্রসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হল্টজের প্রতি একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, এই চ্যালেঞ্জিং সময়ে আপনারা একা নন। সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রমাণ করেছে যে, এই সংকট মোকাবিলা স্থানীয় সক্ষমতা ছাড়িয়ে গেছে, আগুন নেভানোর জন্য বিশ্বব্যাপী সমর্থন প্রয়োজন।’

প্রকৃতির মাধ্যমে আগুনের দ্রুত বিস্তার কেবল মানুষের জীবনকেই হুমকির মুখে ফেলে না, আমাদের গ্রহ এবং পরিবেশের ভবিষ্যৎকেও হুমকির দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে কোলিবান্দ আরও বলেন, ‘ইরানি রেড ক্রিসেন্ট লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে।’

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান যখন ব্যাপক অর্থনৈতিক ও জ্বালানিসংকটের মুখে পড়েছে, তখন তারাই যুক্তরাষ্ট্রের বিপদের সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল। জ্বালানি সংকটের কারণে ইরানে বহু স্কুল ও সরকারি অফিস বন্ধ রয়েছে। প্রায় প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে যুক্তরাষ্ট্রের বনগুলোতে দাবানল সৃষ্টি। দাবানল মোকাবিলায় মার্কিন সরকার বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সমালোচনার মুখে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারি কার্যালয় দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি। নথিতে বলা হয়েছে, দাবানলের কারণে প্যালিসেডস ফায়ার জোনে পাঁচজন এবং ইটন ফায়ার জোনে ১১ জন নিহত হয়েছে।

গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশে ছয়টি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।

হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের নীতিগত সমঝোতা

মক্কায় ৪৪ ডিগ্রি তাপমাত্রা সহ্য করবেন হাজিরা, আছে বালুঝড়ের পূর্বাভাসও

যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য কমছে, তবে বাধা এখনো রয়ে গেছে: ইরান

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গাজা ফ্লোটিলা কর্মীদের

বিটকয়েন দিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান

ইসরায়েলকে রক্ষায় থাড ক্ষেপণাস্ত্রের অর্ধেকই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র নয়, ইরানেই থাকবে ইউরেনিয়াম: মোজতবা খামেনি

হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইরানের, দিবাস্বপ্ন বলছে আমিরাত

আত্মসমর্পণ নয়, নতুন উন্নত অস্ত্রে ‘সংযমহীন’ জবাবের হুমকি ইরানের

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য, ‘আগুন ধরে গিয়েছিল’ নেতানিয়াহুর মাথায়