হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাংলাদেশিদের ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ওমান 

বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে উপসাগরীয় দেশ ওমান। গতকাল মঙ্গলবার ওমান সালতানাত এই সিদ্ধান্ত নেয় এবং দেশটির রয়্যাল পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ওমানের সংবাদমাধ্যম টাইমস অব ওমানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওমানের রয়্যাল পুলিশ জানিয়েছে, ওমানের রাজকীয় এই নির্দেশনা গতকাল মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।

রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পর্যটক ও ভ্রমণ ভিসার যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন, তাঁদের জন্য ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এই সুবিধা স্থগিত হওয়ায় এ রকম যাঁরা ওমানে অবস্থান করছেন, তাঁদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে বলে জানিয়েছে আরওপি।

রয়্যাল পুলিশের বিবৃতিতে বলা হয়, পর্যটন ও ভ্রমণ ভিসায় সালতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

তুরস্ক-সৌদি-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই আজ

ঘুটঘুটে অন্ধকারে বৈঠক, সত্যিই মোজতবা খামেনি কি না সন্দেহ পেজেশকিয়ানের

ট্রাম্পকে থামতে বলো, নয়তো তোমাদের কঠিন আঘাত করব—উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুমকি

ইয়েমেনে হুতিদের হামলায় সরকারি বাহিনীর অন্তত ৪৫ সেনা নিহত

অধিকৃত পূর্ব জেরুজালেমে আরও ২৩০০ বাড়ি নির্মাণের পরিকল্পনা ইসরায়েলের

ইরানে একাই হামলার ইঙ্গিত নেতানিয়াহুর

পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজ থেকে ফি নিতে পারবে ইরান—ওমানের প্রস্তাব, কত হারে?

লোহিত সাগরে হামলায় ডুবল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার ১১২ জনের দেহাবশেষ মিলল ১০০০ দিন পর

ইসরায়েলি দখলের মুখে আল-আকসা—জরুরি বৈঠক ডাকছে জর্ডান