হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিপুল সোনা ও তামার খনি মিলল মদিনায়

ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনায় বিপুল পরিমাণ সোনা ও তামার মজুত রয়েছে। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে সৌদি আরবের সরকার। ভারতভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক পোস্টে সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, মদিনা অঞ্চলের আবা আল–রাহা অঞ্চলে সোনার মজুত পাওয়া গেছে। এ ছাড়া, মদিনার আল–মাদিক এবং ওয়াদি আল–ফারা অঞ্চলে পাওয়া গেছে তামার খনি। সৌদি ভূতাত্ত্বিক জরিপ বিভাগ টুইটারে বলেছে, ‘এই আবিষ্কার এখানে বৈশ্বিক বিনিয়োগের একটি বিরাট সুযোগ উন্মুক্ত করে দিয়েছে।’

দুবাইভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আবিষ্কার এই অঞ্চলে বিপুল বৈশ্বিক বিনিয়োগ আনবে এবং তা জাতীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে। দেশটির কর্মকর্তাদের বিশ্বাস, নতুন এই খনিগুলো আবিষ্কার হওয়ার ফলে এই অঞ্চলে ৫৩৩ মিলিয়ন ডলার বিনিয়োগ আনবে এবং অন্তত ৪ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। বিশ্লেষকেরা বলছেন, নতুন এসব খনির আবিষ্কার দেশটির অর্থনীতির জন্য একটি গুণগত পরিবর্তন হাজির করবে এবং এখানে বিপুল বিনিয়োগের পরিবেশ তৈরিতে অবদান রাখবে।

সৌদি জিওলিজিস্টস কো–অপারেটিভ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুলাজিজ বিন লাবন চলতি বছরের জানুয়ারিতে বলেছিলেন, সৌদি আরবে এখনো পর্যন্ত ৫ হাজার ৩০০ বা তারও বেশি সংখ্যক স্থানে খনিজ সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধাতব, অধাতব পদার্থ, নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় খনিজ এবং বিভিন্ন ধরনের মূল্যবান খনিজ পাথর।

সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন–২০৩০ এর আওতায় দেশটিতে ব্যাপকভাবে খনিজ দ্রব্যের সন্ধান চালানো হচ্ছে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে জুনে মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছিলেন, এখন থেকে দেশটির জাতীয় প্রাধান্য থাকবে গবেষণা এবং উন্নয়ন খাতে। চলতি বছরের প্রথম দিকেই সৌদির শিল্প এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল—তাঁরা খনিজ খাতে অন্তত ৩২ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার চেষ্টা করছেন। 

যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী