হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুয়েতে তিনজনের মৃত্যুদণ্ড

আজকের পত্রিকা ডেস্ক­

কুয়েতের প্যালেস অব জাস্টিস। ছবি: এএফপি

ইরানের সঙ্গে যোগসূত্র ও দেশটির হয়ে গুপ্তচরবৃত্তি এবং কুয়েতের উপপ্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় আরও আটজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানায় মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের ফৌজদারি আদালতের রায়ে দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করা, ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহকে হত্যার পরিকল্পনা এবং লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহতে যোগ দেওয়ার দায়ে তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত বলেন, বিদেশি কোনো পক্ষের নির্দেশে কুয়েতের ভেতরে একটি গোষ্ঠীকে সংগঠিত করে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করা রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের শামিল।

এ ধরনের ষড়যন্ত্রের উদ্দেশ্য জাতীয় নিরাপত্তা দুর্বল করা, দেশে অস্থিতিশীলতা ছড়ানো এবং নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় কর্তৃপক্ষের সক্ষমতার ওপর জনগণের আস্থা নষ্ট করা বলে আদালত উল্লেখ করেন। রায়ে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা সমগ্র সমাজের অধিকার। কোনো বিদেশি শক্তি বা তাদের নির্দেশের মাধ্যমে কুয়েতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা যায় না।

এর আগে গত আগস্টে কুয়েতের নিরাপত্তা বাহিনী দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একটি সন্ত্রাসী হামলা নস্যাৎ করে। এ সময় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে হামলা চালানোর আগেই গ্রেপ্তার করা হয়।

চলতি বছর ইরানের হামলা ও ইরানপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে উপসাগরীয় দেশগুলো বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এরই ধারাবাহিকতায় গত মার্চে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুয়েতে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাঁদের মধ্যে ছয়জন গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এসব কর্মকাণ্ডের মধ্যে ‘হত্যার কৌশল’ বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টিও ছিল। স্বীকারোক্তি দেওয়া ব্যক্তিদের পাঁচজন কুয়েতের নাগরিক।

এ ছাড়া কুয়েতি, লেবানিজ ও ইরানি নাগরিকসহ আরও ১৪ সন্দেহভাজনের অবস্থান দেশের বাইরে শনাক্ত করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

অন্য একটি ঘটনায় ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৪ জন কুয়েতি ও দুজন লেবানিজ নাগরিককে আটক করে কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে উপসাগরীয় দেশটিতে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।

সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারে একমত ইরান–মক্কা জোট

ইরানের অর্থায়নে নতুন আঞ্চলিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, সূত্রের দাবি

৯৬ ঘণ্টার মধ্যে ইরানে ‘বড় সামরিক অভিযান’ চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী

তেহরানে মক্কা জোটের শীর্ষ নেতারা, আলোচ্যসূচিতে যা থাকছে

গাজার এতিম ৭১ হাজার শিশুর মধ্যে ৩ হাজারের নেই কেউই, স্বামীহারা ৬৪ হাজার নারী

নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন বিরোধ’

রিয়াদ বিমানবন্দর চালুর ঘোষণা দিতেই সৌদি আরবে হুতিদের হামলা

পার্লামেন্ট নির্বাচনের ৩ দিন আগে ব্যাপক বিক্ষোভের মুখে নেতানিয়াহু, উত্তাল তেল আবিব

মার্কিন কর্মকর্তাদের হত্যার গোপন মিশনের ‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান, সতর্ক ওয়াশিংটন

অবরুদ্ধ পশ্চিম তীরে অভিযান দখলদার ইসরায়েলি বাহিনীর, হেবরনে ২২০০ জনকে উচ্ছেদ