হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে, জ্বালানি স্থাপনায় হামলা করব না: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ইরান যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন ও তেহরান। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করার কথাও জানিয়েছেন। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে পূর্বঘোষিত সামরিক হামলা আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার তিনি জানান, গত দুই দিনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তিনি সামরিক বাহিনীকে এ নির্দেশ দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে অত্যন্ত কার্যকর আলোচনা হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, আলোচনার ‘ভঙ্গি এবং সুর’ ছিল অত্যন্ত গভীর, বিস্তারিত ও গঠনমূলক। এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলেও তিনি জানান।

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘চলমান বৈঠক এবং আলোচনার সফলতার ওপর ভিত্তি করে আমি প্রতিরক্ষা দপ্তরকে (ডিপার্টমেন্ট অব ওয়ার) আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।’

এর আগে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ট্রাম্প ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। এর জবাবে ইরানও ইসরায়েল ও এই অঞ্চলের মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছিল। ট্রাম্পের এই নতুন ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে এক মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী