হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ওপেক’ ছাড়ার ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

প্রায় ছয় দশকের সদস্যপদ শেষে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক (OPEC) ও ওপেক+ (OPEC+) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের ‘দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তিত জ্বালানি কাঠামো’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিবিসি জানিয়েছে, ১৯৬৭ সালে ওপেকে যোগ দেওয়া সংযুক্ত আরব আমিরাত এখন আনুষ্ঠানিকভাবে জোট ছেড়ে দিলে সংস্থাটির সদস্যসংখ্যা কমে দাঁড়াবে ১১। দেশটির জ্বালানিমন্ত্রী বলেছেন, এই জোটের বাইরে গেলে তাঁদের উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় আরও স্বাধীনতা ও নমনীয়তা বাড়বে।

বিশ্লেষকেরা এই সিদ্ধান্তকে ওপেকের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। এমএসটি ফিন্যান্সিয়ালের জ্বালানি গবেষণা প্রধান সাউল ক্যাভোনিক এটিকে ‘ওপেকের পতনের সূচনা’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, আমিরাতের প্রস্থানে জোটটি তার মোট উৎপাদন সক্ষমতার প্রায় ১৫ শতাংশ হারাবে এবং সবচেয়ে নিয়ম মেনে চলা সদস্যদের একজনকেও হারাবে।

সংযুক্ত আরব আমিরাত বর্তমানে প্রতিদিন প্রায় ২৯ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যেখানে ওপেকের বাস্তবিক নেতা হিসেবে বিবেচিত সৌদি আরব প্রায় ৯০ লাখ ব্যারেল উৎপাদন করে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে সৌদি আরবের ওপর জোটকে একত্রে ধরে রাখা এবং বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব আরও বাড়বে।

ক্যাভোনিক সতর্ক করেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং বৈশ্বিক তেলের বাজারে একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাঁর ধারণা, ভবিষ্যতে ওপেকের অন্যান্য সদস্য দেশও একই পথে হাঁটতে পারে, যা জোটটির অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে