হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাইসির মৃত্যুতে তেল ও সোনার বাজারে প্রভাবের শঙ্কা

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর এমন মৃত্যু বিশ্ব বাজারে অপরিশোধিত তেল ও সোনার দামে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এ ক্ষেত্রে প্রথমেই আলোচনায় আসছে ইরানের নেতৃত্বের প্রসঙ্গটি। প্রাথমিকভাবে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখতার প্রেসিডেন্টের দায়িত্ব পেলেও এটি খুব বেশি দিনের জন্য নয়। সংবিধান অনুযায়ী, দেশটিতে আগামী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে ইরানিরা। এ অবস্থায় দেশটির নেতৃত্বে কে থাকবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তার প্রভাব ইতিমধ্যে তেলের বাজারে দেখা যেতে শুরু করেছে। 

ভারতীয় ‘এই সময়’ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে—রাইসি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারীরা ইরানের তেল উৎপাদন ও রপ্তানিতে সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছেন। সোমবার থেকেই এর প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। প্রাথমিকভাবে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরটি প্রকাশিত হলে এশিয়ার বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এবার রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তেলের দামে আরও বড় প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কারণ এই মৃত্যু তেল সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে সোনাকে সব সময় বিশ্বজুড়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে ভাবা হয়ে থাকে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ফলে বিশ্বজুড়ে যে অস্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে তাতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকেই আকৃষ্ট হবে। রাইসির মৃত্যুর পর সোনার দাম এখন সর্বকালের সর্বোচ্চ অবস্থায় রয়েছে। ইরানে স্থিতিশীলতা না আসা পর্যন্ত সোনার দাম এভাবে বাড়তে থাকবে বলেও ধারণা করা হচ্ছে। 

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর প্রভাব শেয়ার বাজারেও দেখা যাবে বলে মত দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে।

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

হরমুজে আটকে আছেন ১১ হাজার নাবিক, উদ্ধারে বড় উদ্যোগ জাতিসংঘের