হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী

আজকের পত্রিকা ডেস্ক­

হামাস সেনারা। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা তীব্রতর করে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলার দায় স্বীকার করার পাশাপাশি ইরাকে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের তথ্য দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইরানকে অনুরোধ করেছে যেন, প্রতিবেশী দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু না করা হয়।

ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বাগদাদের উচ্চ নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের হেলিপ্যাডে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। হামলার সময় দূতাবাস প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সতর্ক সংকেত বাজতে থাকে। তবে এই হামলায় এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছেন বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ কত, তা নিশ্চিত হওয়া যায়নি।

হামলার পর এক চাঞ্চল্যকর বিবৃতিতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো জানিয়েছে, ইরাকের অভ্যন্তরে থাকা যেকোনো মার্কিন কূটনৈতিক কর্মকর্তার অবস্থানের সঠিক তথ্য দিতে পারলে ১ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। তারা দাবি করেছে, তাদের অব্যাহত হামলার মুখে মার্কিন কর্মীরা এখন সরকারি ভবন বা সামরিক ঘাঁটিতে থাকতে ভয় পাচ্ছেন এবং আত্মরক্ষার জন্য সাধারণ মানুষের বসতবাড়িতে লুকিয়ে আশ্রয় নিচ্ছেন।

সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এই ধারাবাহিক আক্রমণ চালানো হচ্ছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, যত দিন পর্যন্ত মার্কিন বাহিনী এই অঞ্চল ত্যাগ না করবে, তত দিন তাদের স্থাপনা ও কর্মকর্তাদের ওপর হামলা অব্যাহত থাকবে।

অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইরানের পাল্টা আক্রমণের অধিকারকে সমর্থন করলেও তাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। হামাস চায় আঞ্চলিক সংঘাত যেন ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট না করে।

হামাস বলেছে, আন্তর্জাতিক নিয়ম ও আইন অনুসারে সব উপায়ে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। পাশাপাশি তারা বলেছে, ইরানে আমাদের ভাইদের প্রতি প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানাই। এই আগ্রাসন বন্ধ করতে এবং তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করতে সহযোগিতা করার জন্য এই অঞ্চলের সব দেশকে আহ্বান জানাই।

ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে তাদের দূতাবাসে হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, তাদের কূটনীতিক ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে তেহরান বরাবরই এ ধরনের কার্যকলাপে তাদের সরাসরি সম্পৃক্ততার দাবি অস্বীকার করে আসছে।

ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের নিষেধ করল আমিরাত

পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে ইরানের নতুন প্রস্তাব

দুই মাসে ইসরায়েলে ১.১৫ লাখ টন অস্ত্র-গোলাবারুদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

নিজস্ব প্রযুক্তিতে বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক

হরমুজে নতুন অধ্যায় শুরু হচ্ছে: মোজতবা খামেনি

আবার হামলার চিন্তা ট্রাম্পের, বেদনাদায়ক পাল্টা আঘাতের হুমকি ইরানের

ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকাতে শুরু করেছে ইসরায়েল

অবরোধ বহাল রাখতে অনড় ট্রাম্প, কার্যকর ও নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি ইরানের

যুদ্ধকালীন নেতৃত্ব: ইরানের সবকিছুর নিয়ন্ত্রণ আইআরজিসির হাতে