হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় হামলা বন্ধ না হলে ভূমধ্যসাগর বন্ধের হুমকি ইরানের 

গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ‘অপরাধ’ বন্ধ না করলে ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়ার হুঁমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন কমান্ডার। তবে কী ধরনের পদক্ষেপের মাধ্যমে ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়া হবে, সেই বিষয়ে কিছু জানাননি তিনি। আজ শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

গত ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলের অপরাধযজ্ঞে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। দুই মাসের বেশি সময় ধরে চলমান হামাস-ইসরায়েল যুদ্ধে গাজায় ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। 

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, ‘শিগগিরই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী এবং অন্যান্য জলপথ বন্ধ করে দেওয়া হবে।’

এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিরা গত মাসে গাজায় ইসরায়েলের হামলার প্রতিশোধে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি সব বাণিজ্যিক জাহাজে হামলার হুমকি দিয়েছে। এমনকি বেশ কিছু জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে বিশ্বের প্রধান প্রধান শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজ পরিচালনার রুট পাল্টাতে বাধ্য হয়েছে। 

এদিকে গতকাল শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় ইরান ‘গভীরভাবে জড়িত’। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আরও জানিয়েছে, ভূমধ্যসাগরে ইরানের সরাসরি প্রবেশাধিকার নেই। বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি ‘নতুন প্রতিরোধ শক্তির জন্ম এবং অন্যান্য জলপথ বন্ধ করার’ কথা বললেও কীভাবে তা করা হবে, সেটি পরিষ্কার নয়। 

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি নাকদির বরাত দিয়ে বলেছে, ‘গতকাল পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী তাঁদের (ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র) জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আজ তাঁরা আটকা পড়েছেন...লোহিত সাগরে।’

ভূমধ্যসাগরে ইরান সমর্থিত একমাত্র গোষ্ঠী হল লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। আর জিব্রাল্টার প্রণালী থেকে সমুদ্রের শেষ প্রান্ত পর্যন্ত সিরিয়ার মিলিশিয়া গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন রয়েছে।

আবারও ইরানের বন্দর অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আজই কার্যকর

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

আমিরাতের সেরা শিক্ষার্থীদের চমক দিলেন দুবাই শাসক

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই তেহরানে রাশিয়ার ‘কেয়ামতের বিমান’—বাড়ছে রহস্য

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ইরান

সরকার নয়, খামেনির প্রতি আনুগত্য প্রকাশ ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর

বাহরাইনে মার্কিন ড্রোন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মার্কিন হামলার জবাবে জর্ডান-কুয়েত ও বাহরাইনে হামলা ইরানের

যুক্তরাষ্ট্রের এফ–৩৫ পেতে রাশিয়ার এস–৪০০ বেচে দিচ্ছে তুরস্ক, সম্ভাব্য ক্রেতা কারা

খামেনি হত্যার প্রতিশোধ: ইরানি পত্রিকার তালিকায় ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতা