হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুই মাসে ইসরায়েলে ১.১৫ লাখ টন অস্ত্র–গোলাবারুদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের আশদোদ বন্দরে কার্গো জাহাজ। ছবি: সংগৃহীত

মাত্র একদিনের মধ্যে ইসরায়েলে ৬ হাজার ৫০০ টন অস্ত্র–গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছেছে। এর সবগুলোই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এ ছাড়া, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর, অর্থাৎ মাত্র দুই মাসে ইসরায়েলে ১ লাখ ১৫ হাজার টনের বেশি অস্ত্র–গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পৌঁছেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাত্রা ২৪ ঘণ্টা সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো ৬ হাজার ৫০০ টন অস্ত্র–গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিবহন কার্যক্রমে ব্যবহার করা হয়েছে দুটি বড় জাহাজ এবং একাধিক কার্গো বিমান।

বৈশ্বিক পরিসরে পরিচালিত এই বৃহৎ লজিস্টিক কার্যক্রমে দুটি কার্গো জাহাজ আশদোদ ও হাইফা বন্দরে নোঙর করে। এসব জাহাজে ছিল হাজার হাজার আকাশ ও স্থলভিত্তিক গোলাবারুদ, সামরিক ট্রাক, জয়েন্ট লাইট টেকটিক্যাল ভেজিকল এবং অন্যান্য অতিরিক্ত সামরিক সরঞ্জাম।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেটস বিভাগ এবং ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) টেকনোলজিক্যাল অ্যান্ড লজিস্টিকস ডিরেক্টরেটের মাধ্যমে শত শত ট্রাকে এসব সরঞ্জাম তোলা হয়। এরপর সেগুলো দেশজুড়ে বিভিন্ন ঘাঁটিগুলোতে পাঠানো হয়।

এদিকে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে ১ লাখ ১৫ হাজার ৬০০ টন সামরিক সরঞ্জাম পৌঁছেছে ইসরায়েলে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ ও সমুদ্রপথে এই সরবরাহ ব্যবস্থা বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের মধ্যে প্রস্তুতি জোরদারের ‘কেন্দ্রীয় হাতিয়ার’ হিসেবে কাজ করছে। তারা জানায়, তথাকথিত অপারেশন রোরিং লায়ন শুরুর পর থেকে ইসরায়েল ৪০৩টি বিমান পরিবহন ও ১০টি সমুদ্র পরিবহনের মাধ্যমে ১ লাখ ১৫ হাজার ৬০০ টনের বেশি সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ইসরায়েল ‘যেকোনো সময়, যেকোনো ফ্রন্টে এবং যেখানে প্রয়োজন, শত্রুদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, এই সম্প্রসারিত আকাশ ও সমুদ্রপথের সরবরাহ ব্যবস্থা আইডিএফের সক্ষমতা এবং অপারেশনাল শ্রেষ্ঠত্বকে সরাসরি শক্তিশালী করছে।

নিজস্ব প্রযুক্তিতে বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক

হরমুজে নতুন অধ্যায় শুরু হচ্ছে: মোজতবা খামেনি

আবার হামলার চিন্তা ট্রাম্পের, বেদনাদায়ক পাল্টা আঘাতের হুমকি ইরানের

ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকাতে শুরু করেছে ইসরায়েল

অবরোধ বহাল রাখতে অনড় ট্রাম্প, কার্যকর ও নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি ইরানের

যুদ্ধকালীন নেতৃত্ব: ইরানের সবকিছুর নিয়ন্ত্রণ আইআরজিসির হাতে

তেল রাখার জায়গা ফুরিয়ে আসছে ইরানের, বন্ধ হতে পারে উৎপাদন

দুর্নীতি মামলার জেরার মধ্যে অজুহাত দেখিয়ে এজলাস ছাড়লেন নেতানিয়াহু

তেলের পর মধ্যপ্রাচ্যের মেঘও কি চুরি করছে যুক্তরাষ্ট্র