হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনির শেষ শ্রদ্ধায় ইরানে সৌদি প্রতিনিধি, বাদশাহ ও যুবরাজের শোকবার্তা

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে বাদশাহর শোকবার্তা তুলে দেন সৌদি প্রতিনিধি। ছবি: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানে চলমান রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানের মধ্যেই দেশটিকে আনুষ্ঠানিক শোকবার্তা পাঠিয়েছে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান যৌথভাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে এই শোকবার্তা পাঠিয়েছেন।

আজ শনিবার ভোরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় জানাজায় অংশ নিয়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে এই শোকবার্তাটি ব্যক্তিগতভাবে হস্তান্তর করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর ইরানে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও জানাজার আয়োজন করা হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির কফিনটি জাতীয় পতাকায় মুড়ে রাখা হয়েছে। একই হামলায় নিহত তাঁর পরিবারের অন্য সদস্যদের কফিনও সেখানে পাশাপাশি রাখা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে, দেশের বিভিন্ন শহরে রাতে সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল বের করেছে। এ সময় তাঁরা দেশটির বর্তমান ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থার পক্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন।

ইরান সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে, শনিবার সকাল থেকে রাজধানী তেহরানের রাস্তায় শেষ শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষের ঢল নামবে। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, এই সমাগম ১৯৮৯ সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঐতিহাসিক জানাজার স্মৃতি ফিরিয়ে আনবে।

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দীর্ঘদিনের বৈরী দুই দেশ—সৌদি আরব ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের প্রেক্ষাপটে সৌদি রাজপরিবারের এই উচ্চপর্যায়ের শোকবার্তা পাঠানো ভূরাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

খামেনির শেষ শ্রদ্ধায় মানুষের ঢল, কাঁদাচ্ছে পাশেই রাখা ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন

হরমুজে অস্বস্তিকর শান্ত পরিস্থিতি, জব্দ জাহাজ ও হাঙরশিকারিদের দেখল বিবিসি

খামেনির দাফনে এত দেরি হলো কেন—কোথায় ছিল মরদেহ

হরমুজ খুলতে ১০০ বিলিয়ন ডলারের টোপ ট্রাম্পের, অনড় ইরান

খামেনির শেষ বিদায়: ৭ দিনের অনুষ্ঠানে ইরান-ইরাকের কোন শহরে কী হবে

ফিলিস্তিনি গোলকিপারকে হত্যা করল ইসরায়েল, ফিফার নীরবতায় সমালোচনার ঝড়

খামেনির শেষ বিদায়ের অপেক্ষায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা

বাবার জানাজায় আসবেন না মোজতবা খামেনি

খামেনির দাফন ৯ জুলাই, মরদেহ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’, চালু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি ‘যোগাযোগ চ্যানেল’