হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘তারপর সব অন্ধকার!’— ইরানের হামলার ভয়াবহতা ইসরায়েলি নারীর মুখে

বিবিসি

হামলার ভয়াল মুহূর্তের বর্ণনা দেন ইসরায়েলের রিশন লে জিওন শহরের বাসিন্দা ইফাত বেনহাইম। ছবি: বিবিসি

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রিশন লে জিওন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই হামলার ভয়াল মুহূর্তের বর্ণনা দিয়েছেন শহরের এক বাসিন্দা ইফাত বেনহাইম।

‘সাইরেন বাজতেই আমরা তাড়াতাড়ি বেজমেন্টে দৌড়ে যাই’, বলেন ইফাত। ‘দরজা বন্ধ করার পরপরই হঠাৎ এমন একটা বিস্ফোরণ হলো, আমি ভেবেছিলাম পুরো বাড়িটাই আমাদের ওপর ধসে পড়েছে!’

‘তারপরই চারপাশটা অন্ধকারে ছেয়ে যায়,’ বলেন তিনি।

বাড়ি থেকে বেরিয়ে আসার পর চারদিকে ধ্বংসস্তূপ দেখতে পান ইফাত ও তার পরিবার। একাধিক বাড়ির ছাদ ধসে পড়ে, রাস্তায় ছড়িয়ে থাকে কাঁচের টুকরো, এবং কমপক্ষে ৩০টি গাড়ি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়—ভাঙা কাচ, চাপা পড়া গঠন, ধ্বংস প্রায়।

সবচেয়ে কষ্টের বিষয় ছিল—রাস্তার যে দুই প্রতিবেশীকে প্রতিদিন সালাম দিতেন, তাঁদের দুজনই প্রাণ হারিয়েছেন।

‘এটা একেবারেই মর্মান্তিক,’ বলেন ইফাত।

রাজধানী তেল আবিবের কাছাকাছি রিশন লে জিওন ইরানের গতরাতের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা।

এখন ইফাত, তাঁর স্বামী সিয়ন এবং ছয়জন ছোট আত্মীয় মিলে নিজেদের ২৯ বছরের পুরোনো বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। সামনে কোথায় যাবেন, কোথায় থাকবেন—সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।

ফের যুদ্ধের আশঙ্কায় রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০

যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের

কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

নভেম্বরে ফের ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা, পরিকল্পনা প্রস্তুত

পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়ার ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

হরমুজের বিকল্প পথে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ে ফিরেছে

অক্টোবরের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, বানচাল করেন ট্রাম্প