হোম > বিশ্ব > ইউরোপ

জার্মানির স্টেড শহরে বন্দুক হামলায় নিহত ৫

আজকের পত্রিকা ডেস্ক­

হামলার খবর পাওয়া মাত্রই পুলিশ পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলে। ছবি: এএফপি

জার্মানির স্টেড শহরে প্রকাশ্য দিবালোকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, আজ সোমবার উত্তর জার্মানির স্টেড শহরে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরই বন্দুকধারী ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হামবুর্গ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে ও এলবে নদীর তীরে অবস্থিত আনুমানিক ৫০ হাজার বাসিন্দার শহর স্টেড। আজ স্থানীয় সময় সকালে সেখানকার একটি যুব কল্যাণ কেন্দ্রে (ইউথ ওয়েলফেয়ার সেন্টার) আচমকা এক বন্দুকধারী ঢুকে নির্বিচারে গুলি চালানো শুরু করে। গুলিতে পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার খবর পাওয়া মাত্রই পুলিশ পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলে এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি জরুরি সতর্কতা জারি করে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়।

পরবর্তীতে পুলিশের অভিযানে মূল সন্দেহভাজন বন্দুকধারী এবং তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে, বর্তমানে ওই এলাকায় আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির বন্দুক আইন সবচেয়ে কঠোর ও নিয়ন্ত্রিত। দেশটির আইন অনুযায়ী, ২৫ বছরের কম বয়সী যেকোনো নাগরিককে বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করার আগে বাধ্যতামূলকভাবে একটি মনস্তাত্ত্বিক পরীক্ষায় পাস করতে হয়। এই কঠোর আইনি কাঠামোর কারণে জার্মানিতে প্রকাশ্যে গুলির করে হত্যার মতো অপরাধ তুলনামূলকভাবে বেশ বিরল। তবে এর মধ্যেও মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ও মর্মান্তিক ঘটনা ঘটে যায়, যার মধ্যে আজকের এই হামলা অন্যতম।

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে জার্মানির হানাউ শহরে এক উগ্র ডানপন্থীর গুলিতে ৯ জন নিহত ও ৫ জন আহত হয়েছিলেন। এরপর ২০২৩ সালের মার্চ মাসে হামবুর্গ শহরে যিহোভার উইটনেস নামক একটি খ্রিষ্টীয় গোষ্ঠীর এক সাবেক সদস্যের গুলিতে ওই সম্প্রদায়েরই ৬ জন নিহত হন। পরে হামলাকারী আত্মহত্যা করেন।

ইউক্রেনের ‘দুর্গ–বলয়ে’ প্রবল আঘাত রাশিয়ার, অগ্রগতির ইঙ্গিত

ইউক্রেনের ৪ অঞ্চল দখলের আগে থামবে না রাশিয়া: পুতিন

ইউরোপের রেকর্ড গরমে মৃত্যুর সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ফ্রান্সে প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হয়ে নিহত ১১

ইতালিতে ৩ খুন: হত্যাকাণ্ডের দিনই রাজনৈতিক আশ্রয়ের অনুমতি পান শাহাদাত, নেপথ্যে কী

ইতালিতে ৩ বাংলাদেশি খুন: স্বদেশি পরিচিতের দিকে সন্দেহের তির

ইতালিতে নিজ বাড়িতে বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে হত্যা, বেঁচে গেছেন একমাত্র ছেলে

বাল্টিকে সামরিক ‘উসকানির’ প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, চালাতে পারে ‘হাইব্রিড হামলা’

যুক্তরাজ্যে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বাংলাদেশির ১৫ বছর কারাদণ্ড

কঙ্গোফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকে পড়েছে ইবোলা