হোম > বিশ্ব > ইউরোপ

বুধবার ভার্চুয়াল জি-২০ সম্মেলন, যোগ দিচ্ছেন পুতিন

ভারত আয়োজিত ভার্চুয়াল জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল রসিয়া-১-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে সশরীরে অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।  

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বুধবার জি-২০-এর ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হবে। ভ্লাদিমির পুতিন এ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমা নেতাদের নিয়ে কোনো আয়োজনে অংশ নিতে যাচ্ছেন।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক করপোরেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত ছিলেন না পুতিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূত ও অ্যাপেকের জ্যেষ্ঠ কর্মকর্তা মারাত বেরদিয়েভ বলেন, যুক্তরাষ্ট্র বলেছে, আয়োজক হিসেবে তারা নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানাচ্ছে না।

গত অক্টোবরে পুতিন চীনের বেল্ট অ্যান্ড রোড (বিআরই) ফোরামে অংশ নেন। সেখানে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর  প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে ইউরোপীয় নেতা ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানের সঙ্গে দেখা করেন পুতিন। এতে হাঙ্গেরিতে নিযুক্ত ন্যাটো সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতেরা বুদাপেস্টে জরুরি সভার ডাক দেন।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কারণে আমন্ত্রিত হওয়ার পরও গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত অর্থনৈতিক জোট ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে অংশ নেননি পুতিন।

গত মার্চে যুদ্ধাপরাধ ও ইউক্রেনীয় শিশু অপহরণের অভিযোগে আইসিসি রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মস্কো যদিও অভিযোগগুলো অস্বীকার করে এবং আইসিসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। রাশিয়ার তদন্ত কমিটি আইসিসির প্রধান কৌঁসুলি ও পুতিনের বিরুদ্ধে রায় দেওয়া বিচারকদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেছে।

আইসিসি এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আদালত হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একটির রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী

রোমানিয়ায় আঘাত হানল রাশিয়ার ড্রোন, ক্ষুব্ধ ন্যাটো

নারী রোগীর সঙ্গে যেভাবে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এক বিশেষজ্ঞ চিকিৎসক

কিয়েভে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে রাশিয়া, বিদেশিদের সরে যেতে বলল

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, দুই শিশুসহ নিহত অন্তত ৪

পাল্টাপাল্টি হামলায় রাশিয়া ও ইউক্রেনে নিহত ৮, রুশ বন্দরে ন্যাটোর তৈরি মাইন উদ্ধার