হোম > বিশ্ব > ইউরোপ

সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

৩৮ বছর বয়সী মধ্যপন্থী নেতা রব জেটেন। ছবি: সংগৃহীত

সারোগেট মায়ের সহায়তায় প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই এ খবর জানান তিনি। তাঁর সঙ্গী আর্জেন্টিনার আন্তর্জাতিক হকি খেলোয়াড় নিকোলাস কিনান।

ইনস্টাগ্রামে জেটেন লেখেন, ‘খুব বিশেষ একজন আসছে। ২০২৭ সালে দেখা হবে, ছোট্ট সোনা।’ পোস্টের সঙ্গে শিশুর মাথা ও বোতলের ইমোজিও দেন তিনি।

সন্তান পৃথিবীতে আসার এই প্রক্রিয়ায় সহায়তা করা ডিম্বাণু দাতা, সারোগেট মা এবং তাঁদের পরিবারগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেটেন বলেন, তাঁদের ছাড়া এই যাত্রা সম্ভব হতো না।

৩৯ বছর বয়সী জেটেনের বাগদান হয়েছে নিকোলাস কিনানের সঙ্গে। চলতি গ্রীষ্মে তাঁদের বিয়ে করার পরিকল্পনা ছিল। তবে এ বছর প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁরা বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেন।

এক বছর আগে জেটেনের দল ডি৬৬ অপ্রত্যাশিতভাবে নির্বাচনে জয় পাওয়ার পর তিনি নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হন।

ডি৬৬ জানিয়েছে, সারোগেট মা ও ডিম্বাণু দাতা দুজনই জেটেন ও কিনানের ডাচ বন্ধু। তাঁদের নিজেদেরও সন্তান রয়েছে। কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই তাঁরা এই দম্পতিকে সন্তান লাভে সহায়তা করছেন।

নেদারল্যান্ডসে সারোগেট মায়ের জন্য অর্থ প্রদান করা আইনত নিষিদ্ধ। জেটেনের দল জানিয়েছে, এই ‘হাই-টেক’ গর্ভধারণ দেশটির প্রচলিত আইন ও বিধিবিধানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং নেদারল্যান্ডসে দেওয়া আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন চিকিৎসার মাধ্যমেই এটি সম্ভব হয়েছে।

ডি৬৬ আরও জানিয়েছে, সন্তান জন্মের সময় জেটেন পরিবারের সঙ্গে থাকার জন্য কয়েক দিনের ছুটি নেবেন। তবে দীর্ঘ মেয়াদে পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা তাঁর নেই।

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি

ট্রাম্পের অনুরোধে ৪ বছর ধরে বন্দী মার্কিনকে মুক্তি দিলেন পুতিন

শরিয়াহ তহবিলের অর্থ গেছে গাজায় ইসরায়েলি গণহত্যায় সহায়তাকারী ৫ প্রতিষ্ঠানে

‘ব্রিটেনের অহংকার’ সম্মাননা পেলেন বিখ্যাত হার্ট সার্জন, কে এই আসিফ হাসান

হ্যারিকে নিয়ে কী ছিল ডায়ানার উদ্বেগ—প্রকাশ পেতে পারে নতুন প্রামাণ্যচিত্রে

প্যারিসসহ দেশের বিভিন্ন এলাকায় ‘কারফিউ’ জারি করল ফরাসি সরকার

রুশ আক্রমণের ভয়ে সীমান্তে ১০ লাখ স্থলমাইন বসাতে চায় ফিনল্যান্ড

দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করেননি মাখোঁ, বিক্ষোভ সামলাতে নতুন কৌশলের নির্দেশ

চীনের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় কেন ক্ষতিগ্রস্ত ইউক্রেন