হোম > বিশ্ব > ইউরোপ

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, দুই শিশুসহ নিহত অন্তত ৪

আজকের পত্রিকা ডেস্ক­

বেলজিয়ামে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে স্কুলবাস। ছবি: এএফপি

বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স অঞ্চলে একটি ট্রেনের সঙ্গে স্কুলবাসের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত বুগেনহাউট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

প্রশাসনের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুইন্টিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, বুগেনহাউটে একটি স্কুলবাস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে জেনে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বেলজিয়ামের রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইনফ্রাবেলের মুখপাত্র ফ্রেদেরিক সাক্রে এএফপিকে জানান, একটি লেভেল ক্রসিংয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘সংঘর্ষটি ছিল অত্যন্ত ভয়াবহ।’ তবে হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

সাক্রে জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটের দিকে একটি মিনিবাসকে ট্রেনটি ধাক্কা দেয়। ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরের পরবর্তী স্টেশনে থামার কথা ছিল।

বেলজিয়াম পুলিশও এখন পর্যন্ত হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেনি।

যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট হত্যার ষড়যন্ত্র, নরওয়ের কিশোরের ২০ বছরের সাজা

বিপজ্জনক দিকে মোড় নিয়েছে আলবেনিয়ার ছাত্র আন্দোলন

যুক্তরাজ্যে কোকেন সেবনের পর অচেতন, দুবাইয়ের রাজবধূ কে এই মাহরাহ

কবুতরের সঙ্গে অভিনয়ে রাজি না হওয়ায় টাইসনের বিরুদ্ধে ১৫ লাখ পাউন্ডের মামলা

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী

ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে জেলেনস্কির, রুশ তেল শোধনাগারে আবারও হামলার ঘোষণা

রাতভর রাশিয়ার হামলায় কিয়েভে ৩ জনের মৃত্যু, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

ইসরায়েলের কথায় সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

ড্রোন হামলায় জাহাজডুবির ঘটনায় রাশিয়াকে দায়ী করছে বুলগেরিয়া, রাষ্ট্রদূতকে তলব