হোম > বিশ্ব > ইউরোপ

মোনালিসার ওপর স্যুপ ছুড়ে প্রতিবাদ

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত জাদুঘর ল্যুভরে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসায় স্যুপ নিক্ষেপ করেছেন প্রতিবাদকারীরা। তবে বুলেটপ্রুফ গ্লাসে ঢাকা থাকায় এই চিত্রকর্মের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মূলত সবার জন্য স্বাস্থ্যকর খাবারের অধিকার নিশ্চিতের দাবিতে প্রতিবাদ হিসেবে একদল পরিবেশ আন্দোলনকারী এই কাজ করেন। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

লিওনার্দো দ্য ভিঞ্চির ষোড়শ শতকের এই চিত্রকর্ম বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মগুলোর একটি। প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে চিত্রকর্মটি। ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, বুলেটপ্রুফ গ্লাসে ঢাকা থাকায় এই চিত্রকর্মের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায়, টি-শার্ট পরা দুই নারী বিক্ষোভকারী চিত্রকর্মটিতে স্যুপ ছুড়ে মারছেন। স্যুপ ছুড়ে মারার পর মোনালিসার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন তাঁরা। এ সময় তাঁরা বলেন, ‘কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? শিল্প না কি স্বাস্থ্যকর খাবারের অধিকার?’ তাঁরা আরও বলেন, ‘আমাদের কৃষিব্যবস্থা অসুস্থ। আমাদের কৃষকেরা কাজে গিয়ে মারা যাচ্ছেন।’ 

রিপোস্তে এলিমন্তেয়ার নামে একটি নিরাপদ খাদ্য আন্দোলন গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে গোষ্ঠীটি বলেছে, ‘সাধারণ সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় খাদ্য নিরাপত্তাকে একীভূত করার দাবির অংশ হিসেবে এই ঘটনা ঘটানো হয়েছে।’ 

গোষ্ঠীটি বলেছে, খাদ্যের বর্তমান মডেল সবচেয়ে অনিশ্চয়তাকে তুলে ধরেছে এবং এটি আমাদের খাদ্যের মৌলিক অধিকার রক্ষা করে না। গোষ্ঠীটি খাবারের জন্য ভর্তুকি হিসেবে ফরাসি নাগরিকদের প্রতি মাসে ১৫০ ইউরোর একটি ফুড কার্ড দেওয়ার আহ্বান জানিয়েছে।

৪০ বছর পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী

রেডিওলজিক্যাল–রাসায়নিক যুদ্ধে রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে চীন, বেইজিং বলছে ‘ভিত্তিহীন’

বিয়ে করে ক্ষোভের মুখে ইউক্রেন সুন্দরী

জার্মানির স্টেড শহরে বন্দুক হামলায় নিহত ৫

ইউক্রেনের ‘দুর্গ–বলয়ে’ প্রবল আঘাত রাশিয়ার, অগ্রগতির ইঙ্গিত

ইউক্রেনের ৪ অঞ্চল দখলের আগে থামবে না রাশিয়া: পুতিন

ইউরোপের রেকর্ড গরমে মৃত্যুর সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ফ্রান্সে প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হয়ে নিহত ১১

ইতালিতে ৩ খুন: হত্যাকাণ্ডের দিনই রাজনৈতিক আশ্রয়ের অনুমতি পান শাহাদাত, নেপথ্যে কী

ইতালিতে ৩ বাংলাদেশি খুন: স্বদেশি পরিচিতের দিকে সন্দেহের তির