হোম > বিশ্ব > ইউরোপ

আকাশপথে পাইলট লিখলেন—‘আমি বিরক্ত’

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিবিসি

যুক্তরাজ্যে একটি হালকা উড়োজাহাজের পরীক্ষামূলক উড়ানের সময় এক পাইলট নিজের ‘একঘেয়েমি’ প্রকাশের অভিনব উপায় বেছে নিয়েছেন। প্রায় দুই ঘণ্টার ওই ফ্লাইটে তিনি এমনভাবে উড়োজাহাজ পরিচালনা করেছেন যে, অনলাইন ফ্লাইট ট্র্যাকিং অ্যাপে তাঁর উড্ডয়নপথে ভেসে ওঠে “I’M BORED” বা (আমি বিরক্ত) কথাটি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪–এর তথ্য অনুযায়ী, রেভেনএয়ারের একটি পাইপার টোমাহক উড়োজাহাজ স্থানীয় সময় গত শনিবার সকাল সাড়ে ১১টায় লিভারপুল থেকে উড্ডয়ন করে। এরপর এটি উইরাল উপদ্বীপ, চেশায়ার ও উত্তর ওয়েলসের আকাশে চক্কর দেয়। প্রায় দুই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে উড়োজাহাজটি আবার মার্সিসাইডে ফিরে আসে।

রেভেনএয়ার জানিয়েছে, বয়স বিশের কোঠার এক ফ্লাইং ইনস্ট্রাক্টর উড়োজাহাজটির একটি যন্ত্রাংশ পরিবর্তনের পর সেটি ঠিকভাবে কাজ করছে কি না, তা পরীক্ষা করতেই এই পরীক্ষামূলক উড়ান পরিচালনা করছিলেন।

রেভেনএয়ারের অপারেশন ম্যানেজার ওয়েন ব্যারেট বলেন, ‘সম্ভবত এটি শুধু একটি পরীক্ষামূলক উড়ান হওয়ায় পাইলট কিছুটা বিরক্তই হয়ে পড়েছিলেন। তবে স্বীকার করতেই হবে, তিনি দারুণ দক্ষতার সঙ্গে উড্ডয়ন করেছেন।’

তিনি জানান, উড়োজাহাজটির একটি সিলিন্ডার পরিবর্তন করা হয়েছিল। এ ধরনের মেরামতের পর সবকিছু স্বাভাবিকভাবে কাজ করছে কি না, তা নিশ্চিত করতে নিয়ম অনুযায়ী পরীক্ষামূলক উড়ান পরিচালনা করা হয়। ওই পরীক্ষায় উড়োজাহাজটির সবকিছু ঠিকঠাক পাওয়া গেছে।

ব্যারেট মজা করে আরও বলেন, ‘হয়তো শুরুতে তিনি একটু বিরক্ত ছিলেন। তবে আকাশে শব্দটি নিখুঁতভাবে লিখতে গিয়ে তাঁকে নিশ্চয়ই বেশ মনোযোগ দিতে হয়েছে। তাই শেষ পর্যন্ত তিনি মোটেও বিরক্ত থাকার সুযোগ পাননি।’

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও পাইলট কোনো শাস্তির মুখে পড়ছেন না বলে জানিয়েছে রেভেনএয়ার। প্রতিষ্ঠানটির ভাষ্য, উড়োজাহাজটি নিরাপদে হ্যাঙ্গারে ফিরেছে এবং পাইলট বর্তমানে তাঁর নির্ধারিত ছুটিতে রয়েছেন।

যুক্তরাজ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হচ্ছে ইরানের রেভল্যুশনারি গার্ডস

স্বামীর কাছে ইয়াজিদি মেয়েদের পাঠাতেন স্ত্রী, জার্মানিতে ইরাকি দম্পতির কারাদণ্ড

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইউক্রেনকে ৫০ হাজার আক্রমণাত্মক ড্রোন দিচ্ছে জার্মানি

কাজিন ও নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে নিষিদ্ধ করল সুইডেন

ট্রাম্প-জামাতার কাছে জাল দলিলে জমি বিক্রি আলবেনীয় ব্যবসায়ীর

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় অনাগ্রহী পুতিন, দনবাস দখলে দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত

ন্যাটোর শীর্ষ নেতাদের কেন রিভলবার উপহার দিলেন এরদোয়ান

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু প্রায় ১০ হাজার, জার্মানিতেই ৫১২০