হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন যুদ্ধ শেষে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা উচিত ইউরোপ-আমেরিকার: ন্যাটো মহাসচিব

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ছবি: এএফপি

ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ হলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। গতকাল শুক্রবার মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুটে বলেন, ‘যুদ্ধ শেষ হলে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের রাশিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ধীরে ধীরে পুনঃস্থাপন করা উচিত।’

ন্যাটো মহাসচিব আরও বলেন, মস্কোর ওপর চাপ বজায় রাখা দরকার, যাতে চলমান যুদ্ধবিরতি আলোচনায় তারা গুরুত্বের সঙ্গে অংশ নেয়। রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি। সে জন্যই আমাদের নিষেধাজ্ঞাগুলো আছে। রাশিয়া সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু দীর্ঘ মেয়াদে রাশিয়া রাশিয়ার জায়গাতেই থাকবে, কোথাও যাবে না।’

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই বক্তব্য দিলেন মার্ক রুটে। হোয়াইট হাউসের বৈঠকে এ দুই নেতা ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, সে বিষয়ে রুটে মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে তিনি এটিকে ‘খুবই বুদ্ধিদীপ্ত পরিকল্পনা’ বলে প্রশংসা করেন এবং জানান, সাম্প্রতিক অগ্রগতিতে তিনি ‘খুশি।’ তিনি বলেন, ‘স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসন এই যুদ্ধে অচলাবস্থা ভেঙেছেন, কারণ তিনি রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছেন। আমি মনে করি, এটি ইউক্রেনের জন্য ইতিবাচক।’

ন্যাটো মহাসচিব বলেন, ‘মার্কিন প্রশাসন এখন রাশিয়ার সঙ্গে আলোচনা করছে, তারা কোথায় দাঁড়িয়ে আছে, তা বোঝার জন্য। এটি ধাপে ধাপে এগোবে। তবে আগামী কয়েক ঘণ্টা ও দিনে কী ঘটবে, তা অনুমান করা কঠিন। রুটে আরও বলেন, ‘ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের অনেক উপায় রয়েছে।’ তবে তিনি স্বীকার করেন, ‘ন্যাটোর পক্ষে সরাসরি জড়িত হওয়া কঠিন হবে।’

রুটে জানান, ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে তাঁর আলোচনা ‘খুবই ইতিবাচক’ ছিল এবং তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা জোটের প্রতি ‘একটি সম্পূর্ণ স্পষ্ট প্রতিশ্রুতি’ অনুভব করেছেন।

প্রতিরক্ষামন্ত্রীর পর এবার বিতর্কের মধ্যেই সেনাপ্রধানকে অপসারণ করলেন জেলেনস্কি

বিশ্বকাপ তারকা মাইকেল ওলিসকে ‘হৃদয়হীন’ আখ্যা সাবেক প্রেমিকার

ইউক্রেনে সেনাপ্রধান সিরস্কিকে নিয়ে উত্তেজনা তুঙ্গে

বিশ্বকাপ জয় উদ্‌যাপন করতে গিয়ে স্পেনে ১৩ বছরের কিশোর নিহত

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

ইউক্রেনে ‘যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা’ রাশিয়ার

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৮

অনলাইনে মিলবে পারিবারিক নির্যাতনকারীদের তালিকা, আয়ারল্যান্ডে আইন পাস

একনজরে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম বললেন—‘আই হ্যাভ আ প্ল্যান’