হোম > বিশ্ব > ইউরোপ

মস্কোয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩

আজকের পত্রিকা ডেস্ক­

বিস্ফোরণের পরদিন ঘটনাস্থলে বেড়ার বাইরে লোকজনের আনাগোনা। ছবি: এএফপি

রাশিয়ার রাজধানী মস্কোর এক ইতালিয়ান রেস্তোরাঁয় একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

স্থানীয় সময় গতকাল শনিবার রাত ৮টার দিকে শহরের কেন্দ্রের কাছাকাছি কুদ্রিনস্কায়া স্কয়ার এলাকায় অবস্থিত বালজি রসি রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটে। ওই সময় রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল।

রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটি জানিয়েছে, এক নারী বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু নিরাপত্তাকর্মী তাঁকে বাধা দেন। এ সময় বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরিত হয়। এতে ওই নারী, নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন। কর্তৃপক্ষ এখনো জানায়নি যে, হামলার মূল লক্ষ্য কে বা কারা ছিল। তবে অনেক মস্কোভাষী এই ঘটনার সঙ্গে ইউক্রেন যুদ্ধের কোনো যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে মস্কো শহর ও এর আশপাশে রাশিয়ার কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব হামলার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করে আসছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, রেস্তোরাঁর রান্নাঘরে বিস্ফোরণটি ঘটেছে। তবে পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘বাইরের দিকে একটি সমস্যা হয়েছিল।’

রেস্তোরাঁটি মস্কোর বিখ্যাত স্তালিন আমলের একটি উঁচু ভবনে অবস্থিত। বিস্ফোরণের পর কুদ্রিনস্কায়া স্কয়ারের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এদিকে, ওই এলাকার কাছেই সন্ধ্যার সাইকেল রাইডে অংশ নিতে কয়েক ডজন সাইক্লিস্ট জড়ো হয়েছিলেন। বিস্ফোরণের ঘটনার পর তাদের সেই আয়োজন বাতিল করা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

খরার প্রকোপ: একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছে হাঙ্গেরি

তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

স্পেনে ঢুকে পড়া অভিবাসীরা আবারও মরক্কো ফিরে যাচ্ছে

রাজার মৃত্যুর ভবিষ্যদ্বাণী করা ইংল্যান্ডের সেই দাসীর ভাগ্যে যা ঘটেছিল

হঠাৎ মরক্কো থেকে কেন স্পেনে অভিবাসীর ঢল, এক দিনে ঢুকল ৪৯ হাজার

মরক্কো থেকে ১০ দিনে দুই হাজার লোক ঢুকেছে স্পেনে, ৯ জনের মৃত্যু

গরমে ঘামছে ইউরোপ—দাবানলে পুড়ছে ফ্রান্স, স্পেন ও গ্রিস

হালকা নীল পোশাকে ক্যাটি আর বোতাম খোলা শার্টে দেখা গেল ট্রুডোকে

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮, আঘাত ঠেকাতে যুদ্ধবিমান পাঠাল পোল্যান্ড

বাইক দুর্ঘটনায় অস্কারজয়ী সংগীতশিল্পী গ্লেন হ্যানসার্ডের মৃত্যু