হোম > বিশ্ব > ইউরোপ

কাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলাটি ইরানের ওপরই হামলা: রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

কাস্পিয়ান সাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ। ছবি: এএফপি

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, কাস্পিয়ান সাগরে জাহাজের ওপর চালানো হামলাটিকে ইরানের ওপর হামলা হিসেবেই বিবেচনা করা উচিত। ক্রেমলিনের মতে, এই ঘটনাটি দেখিয়ে দিচ্ছে ইউক্রেন থেকে আসা হুমকি নির্মূল করা কতটা জরুরি।

এর আগে ইউক্রেন দাবি করেছিল, কাস্পিয়ান সাগরে রাশিয়ার সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে তারা। জাহাজ দুটি ইরান থেকে রাশিয়ার একটি বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। গত শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছিলেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ‘ইরান থেকে সামরিক সরঞ্জাম পরিবহনে জড়িত জাহাজ’ এবং একটি যুদ্ধজাহাজ। পরে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা দাবি করে, যুদ্ধজাহাজটি ছিল রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্রবাহী নৌযান।

এই হামলার বিষয়ে আজ মঙ্গলবার (২৮ জুলাই) রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কিয়েভ শাসকগোষ্ঠী কাস্পিয়ান সাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজ উড়িয়ে দিয়েছে। এটি ইরানের ওপরই চালানো একটি হামলা।’

গত শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনীয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছিল, এই বিস্ফোরণে একজন নাবিক নিহত এবং অন্য একজন আহত হয়েছেন।

মঙ্গলবার পেসকভ অভিযোগ করেন, ইউক্রেন তার তথাকথিত সন্ত্রাসী হামলার ভৌগোলিক পরিধি বাড়িয়েছে। তিনি কিয়েভের বিরুদ্ধে জার্মানির ‘নর্ড স্ট্রিম’ পাইপলাইন উড়িয়ে দেওয়ারও অভিযোগ করেন, যা ইউক্রেন ইতিপূর্বে অস্বীকার করেছিল। এ ছাড়া ইউক্রেনের বিরুদ্ধে ‘সিপিসি পাইপলাইন পরিকাঠামো’-কে লক্ষ্যবস্তু করে কাজাখস্তানের স্বার্থের ক্ষতি করার অভিযোগও করে ক্রেমলিন মুখপাত্র।

পেসকভ বলেন, ‘এই হুমকি অবশ্যই নিষ্ক্রিয় করতে হবে এবং চূড়ান্তভাবে ধ্বংস করতে হবে।’

‘আমাকে আল্লাহ পাঠিয়েছেন’—প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাতের পর হামলাকারী

ইউক্রেনে আরও ৩০ হাজার উত্তর কোরীয় সেনা নামাবে রাশিয়া: জেলেনস্কি

বার্লিনে সমকামী উৎসবে হামলা, সন্দেহভাজন লেবানিজ বংশোদ্ভূত আইএস সমর্থক

জাতীয় স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরোধিতা—বিবিসিকে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বার্লিনে প্রাইড উৎসবে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১, আহত ১৬

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে

কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

‘বেস্ট ফ্রেন্ড’ হওয়ার পর জানলেন, তাঁরা আপন ভাই-বোন

গর্তের মধ্যে এক বছর—ইউক্রেনীয় সেনার বেঁচে থাকার অবিশ্বাস্য কাহিনি

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া সিয়াদের রহস্যজনক মৃত্যু