হোম > বিশ্ব > ইউরোপ

কপ-২৯ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আজারবাইজানে

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনবিষয়ক পরবর্তী শীর্ষ সম্মেলন কপ-২৯ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের নভেম্বরে। এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আজারবাইজানে। আয়োজকের সম্ভাব্য তালিকা থেকে বুলগেরিয়ার নাম প্রত্যাহার করে নেওয়ায় একমাত্র অবশিষ্ট দেশ হিসেবে পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করবে বাকু। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আয়োজক দেশের তালিকা থেকে বুলগেরিয়ার নাম প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করে দেশটি পরিবেশবিষয়ক মন্ত্রী জুলিয়ান পোপভ পলিটিকোকে বলেছেন, তাঁর দেশ গতকাল শুক্রবার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে চিঠি পাঠিয়েছে জাতিসংঘে। এর এক দিন আগে আর্মেনিয়াও নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় এবং আয়োজক হিসেবে বাকুকে সমর্থন দেয়। 
 
বুলগেরিয়ার মন্ত্রী জুলিয়ান পোপভ বলেছেন, ‘সদিচ্ছার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সফল জলবায়ু সম্মেলন আয়োজনের স্বার্থে বুলগেরিয়া প্রজাতন্ত্র কপ-২৯ শীর্ষ সম্মেলন আয়োজনের ক্ষেত্রে তার প্রার্থিতা প্রত্যাহার করছে। আমরা আজারবাইজান প্রজাতন্ত্রকে শীর্ষ সম্মেলন আয়োজনে সমর্থন করছি।’ 
 
কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও আজারবাইজানের কপ-২৯ সম্মেলন আয়োজনের বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। জাতিসংঘের সদস্য দেশগুলোর অনুমোদনক্রমেই কেবল দেশটি এই শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারবে। তবে আয়োজকের সম্ভাব্য তালিকায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আজারবাইজানে সম্মেলন আয়োজিত হওয়ার বিষয়টি এখন আনুষ্ঠানিকতা মাত্র। 
 
আজারবাইজানে কপ-২৯ সম্মেলন আয়োজিত হওয়ার ফলে টানা দুই বছর তেলসমৃদ্ধ কোনো দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। চলতি বছর এই সম্মেলনের আয়োজক ছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটি বিশ্বের সপ্তম শীর্ষ তেল উৎপাদক দেশ। এই তালিকায় আজারবাইজানের অবস্থান ২০তম। 

আজারবাইজানের আয়োজক হতে যাওয়ার পেছনে রাশিয়ার প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। নইলে জাতিসংঘের নিয়ম অনুসারে, আগামী বছর পূর্ব ইউরোপের কোনো একটি দেশেই কপ-২৯ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এ ক্ষেত্রে বুলগেরিয়া প্রতিদ্বন্দ্বিতা করলেও রাশিয়ার প্রচ্ছন্ন বাধার কারণে দেশটি আয়োজক হতে পারছে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ শো-তে ধর্ষণের অভিযোগ, সম্প্রচার বন্ধ

রাশিয়ায় রাতভর ৫ শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, নিহত ৩

ড্রোন নিষ্ক্রিয় করা শিখে পরিবারকেও বাঁচাল ১২ বছরের শিশু

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

স্টারমারে আস্থা নেই জানিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া, পুতিনের প্রশংসা

লেখকদের এআই দিয়ে টার্গেট করছে প্রতারক চক্র

রহস্যজনকভাবে ডুবে যাওয়া রুশ জাহাজ নিয়ে নতুন উদ্বেগ, সন্দেহ

পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে স্টারমারের, এবার নারী সুরক্ষামন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ মন্ত্রিসভায় বিদ্রোহ, খাদের কিনারায় প্রধানমন্ত্রী স্টারমার