হোম > বিশ্ব > ইউরোপ

শার্ট খুললে তাঁদের বিশ্রী দেখাবে, কটাক্ষের জবাবে পুতিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শার্ট খোলা ছবি নিয়ে জি–৭ নেতাদের করা ব্যঙ্গের কড়া জবাব দিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, জি–৭ ভুক্ত দেশগুলোর নেতারা যদি গায়ের শার্ট খুলে ফেলেন তবে তাঁদের খুবই বিশ্রী দেখাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তাঁকে নিয়ে করা জবাব দেওয়ার পাশাপাশি তাঁদের পরামর্শও দিয়েছেন। তিনি বলেছেন, ‘তাঁরা যদি আমার মতো ফিট হতে চায় তবে তাঁদের উচিত হবে মদ ছেড়ে দেওয়া এবং প্রচুর খেলাধুলা করা।’

সংবাদ সম্মেলনে পুতিন বরিস জনসনের দাবি—‘পুতিন নারী হলে ইউক্রেন আক্রমণ করতেন না’ এই বক্তব্যও প্রত্যাখ্যান করেন। পুতিন বলেন, ‘বিষয়টি ঠিক নয়।’ এ সময় তিনি ব্রিটিশ নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের নেতৃত্বে ব্রিটেনের ফকল্যান্ড যুদ্ধে জড়িয়ে পড়ার উদাহরণও দেন। 

এর আগে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলোতে প্রেসিডেন্ট পুতিনের বেশ কিছু শার্ট খোলা ছবি প্রকাশ পায়। সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা–সমালোচনাও হয়। সর্বশেষ গত সপ্তাহে জার্মানিতে হয়ে যাওয়া জি–৭ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের শার্ট খোলা ছবি নিয়ে খোঁচা দিয়ে ব্যঙ্গ করেন। সে সময় বরিস জনসন বলেন, আমাদের উচিত শার্ট খুলে তাঁদের দেখিয়ে দেওয়া যে আমরা তাদের চেয়ে শক্তিশালী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং জি–৭ ভুক্ত দেশগুলোর নেতাদের পরিপ্রেক্ষিতেই পুতিন এমন কড়া জবাব দিলেন।

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে

কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

‘বেস্ট ফ্রেন্ড’ হওয়ার পর জানলেন, তাঁরা আপন ভাই-বোন

গর্তের মধ্যে এক বছর—ইউক্রেনীয় সেনার বেঁচে থাকার অবিশ্বাস্য কাহিনি

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া সিয়াদের রহস্যজনক মৃত্যু

রুশ অনলাইন শপ ওয়াইল্ডবেরিজের আরও দুই স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা

প্রতিরক্ষামন্ত্রীর পর এবার বিতর্কের মধ্যেই সেনাপ্রধানকে অপসারণ করলেন জেলেনস্কি

বিশ্বকাপ তারকা মাইকেল ওলিসকে ‘হৃদয়হীন’ আখ্যা সাবেক প্রেমিকার

ইউক্রেনে সেনাপ্রধান সিরস্কিকে নিয়ে উত্তেজনা তুঙ্গে

বিশ্বকাপ জয় উদ্‌যাপন করতে গিয়ে স্পেনে ১৩ বছরের কিশোর নিহত