হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টিকার ডোজ পূর্ণ করাদের ডেলটা সংক্রমণ বাড়ছে

টিকার দুই ডোজ নিয়েও করোনার ডেলটা ধরনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের কয়েক শ মানুষ হাসপাতালে ভর্তি। শুক্রবার ব্রিটিশ বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। এদিকে, উচ্চ সংক্রমণশীল ডেলটা ধরনের কারণে যুক্তরাষ্ট্রেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২ আগস্টের পর থেকে দেশটিতে প্রতিদিনই লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হচ্ছে। 

শুক্রবার মহামারি সম্পর্কে সতর্কতা জারি করে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচএ) বলেছে, এটা আগেই জানা গিয়েছিল যে–করোনার টিকা নেননি এবং নিয়েছেন উভয়েই ডেলটা ধরনে আক্রান্ত হওয়ার সমান ঝুঁকিতে রয়েছেন। 

এক পরিসংখ্যানের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় ইংল্যান্ডে ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৬৭ জনের মধ্যে ৫৫.১ শতাংশ ছিলেন টিকা না নেওয়া মানুষ। আর ৩৪.৯ শতাংশ বা ৫১২ জন ছিলেন দুই ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তি। তারা মূলত অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা গ্রহণ করেছিলেন। যুক্তরাজ্যের প্রায় ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। 

পিএইচএ বলছে, টিকা নেওয়া মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টিকা নেওয়া ব্যক্তিদের করোনায় আক্রান্তের হারও। এদিকে, ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রেও প্রতিনিয়ত সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। আগের সপ্তাহের তুলনায় গত সাত দিনে দেশটিতে সংক্রমণের হার বেড়েছে অন্তত ৪০ শতাংশ। পরিসংখ্যানে দেখা গেছে, ফেব্রুয়ারির পর গত পাঁচ দিন ধরেই যুক্তরাষ্ট্রে লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হচ্ছেন। 

আরেকটি ব্যাপার হল–গত বছরের গ্রীষ্মে যখন দেশটির একজন ব্যক্তিও টিকা নেননি, সেই সময়ের তুলনায় চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার বেশি। গতকাল হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়, দেশটিতে দুই ডোজ টিকা নেওয়া মানুষের সংখ্যা ৫০ শতাংশ ছাড়িয়েছে। 

গত সাত দিনের হিসেবে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যাও বেড়ে গেছে। ডেলটা ধরনের সংক্রমণকে সুনামির সঙ্গে তুলনা করেছে দেশটির মিসিসিপি অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ। 

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী

রোমানিয়ায় আঘাত হানল রাশিয়ার ড্রোন, ক্ষুব্ধ ন্যাটো