হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় ওয়াইল্ডবেরিজের আরও এক গুদামে ইউক্রেনের ড্রোন হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার সামারা অঞ্চলের নভোসেমেকিনোতে ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ইউক্রেনীয় ড্রোন হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

রাশিয়ার ভলগা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে রোববার (২ আগস্ট) জানানো হয়, হামলায় রাশিয়ার সর্ববৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর অভিযান চালিয়ে ইউক্রেনের ৬৩৫টি ড্রোন ভূপাতিত করেছে।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে রাশিয়ার সমারা অঞ্চলে অবস্থিত ওয়াইল্ডবেরিজ-এর একটি গুদামে ইউক্রেনের ড্রোন আঘাত হানে। আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ জানান, এই ঘটনায় কেউ হতাহত হননি এবং হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রাশিয়ার আমাজন হিসেবে পরিচিত এই ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত করতে গত ১৮ জুলাইয়ের পর থেকে তাদের অন্তত ১২টি স্থাপনায় ইউক্রেন হামলা চালিয়েছে।

এদিকে পার্শ্ববর্তী সারাটোভ অঞ্চলের এঙ্গেলস শহরের একটি আবাসিক ভবনে ইউক্রেনের ড্রোন হামলায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গভর্নর রোমান বুসারগিন। এঙ্গেলস ও সারাটোভ—উভয় শহরেরই বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, সারাটোভে একটি প্রধান তেল শোধনাগার এবং এঙ্গেলসে একটি সামরিক বিমানঘাঁটি থাকায় সাম্প্রতিক বছরগুলোতে এই এলাকাগুলোতে বারবার হামলা চালানো হয়েছে।

রাশিয়া যাতে চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ চালিয়ে যেতে না পারে এবং তাদের সক্ষমতা কমে আসে, সে জন্য ইউক্রেন ইদানীং রাশিয়ার অভ্যন্তরে থাকা অর্থনৈতিক ও জ্বালানি খাতগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলার পরিধি ও তীব্রতা বাড়িয়ে দিয়েছে।

স্যুটকেসে ব্রিটিশ নারীর মরদেহ, গ্রিসে আফগান যুবক আটক

যে কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইউরোপের দাবানল

‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব নেটওয়ার্ক ইউরোপে

মস্কোয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩

খরার প্রকোপ: একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছে হাঙ্গেরি

তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

স্পেনে ঢুকে পড়া অভিবাসীরা আবারও মরক্কো ফিরে যাচ্ছে

রাজার মৃত্যুর ভবিষ্যদ্বাণী করা ইংল্যান্ডের সেই দাসীর ভাগ্যে যা ঘটেছিল

হঠাৎ মরক্কো থেকে কেন স্পেনে অভিবাসীর ঢল, এক দিনে ঢুকল ৪৯ হাজার

মরক্কো থেকে ১০ দিনে দুই হাজার লোক ঢুকেছে স্পেনে, ৯ জনের মৃত্যু