হোম > বিশ্ব > ইউরোপ

ইতালিতে বৈশাখী উৎসবে গুলি, দুই ভারতীয় নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

গুরুদুয়ারায় উৎসব আয়োজনের সময় গুলি। ছবি: সংগৃহীত

ইতালির বেরগামো প্রদেশের কভো শহরে বৈশাখী উৎসবের জমায়েত চলাকালীন এক বন্দুক হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার মাঝরাতের ঠিক কয়েক মিনিট আগে স্থানীয় একটি গুদামঘরে অবস্থিত ‘গুরুদুয়ারা মাতা সাহেব কৌর জি’-র সামনের চত্বরে এই গুলির ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। তাঁরা হলেন—কভোর বাসিন্দা রগিন্দর সিং (৪৮) এবং অগ্নাদেলোর বাসিন্দা গুরমিত সিং (৪৮)।

স্থানীয় সংবাদমাধ্যম ‘লা সিসিলিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ওই উপাসনালয়ে বৈশাখী উৎসব উপলক্ষে ভারতীয় কমিউনিটির মানুষেরা সমবেত হয়েছিলেন। অনুষ্ঠান শেষে রগিন্দর ও গুরমিত যখন উপাসনালয় থেকে বেরিয়ে আসছিলেন, তখনই ওত পেতে থাকা এক আততায়ী তাঁদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। হামলাকারী গুলি চালিয়েই একটি গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তদন্তকারী কর্মকর্তারা প্রাথমিক অনুসন্ধানের পর জানিয়েছেন, এটি কোনো তাৎক্ষণিক ঝগড়া বা উত্তেজনার ফল নয়। ঘটনাস্থল থেকে প্রায় ১০টি বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এটি একটি ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বন্দুকধারী ব্যক্তিও একজন ভারতীয় এবং তাঁকে প্রায়ই ওই গুরুদুয়ারাতে যাতায়াত করতে দেখা যেত।

হামলার সময় আরও এক ব্যক্তি অল্পের জন্য প্রাণে বেঁচে যান; একটি বুলেট তাঁকে ছুঁয়ে বেরিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উল্লেখ্য, শনিবার স্থানীয় প্রশাসনের অংশগ্রহণে ওই এলাকায় বড় পরিসরে বৈশাখী উৎসব উদ্‌যাপনের কথা ছিল। উৎসবের ঠিক আগেই এই রক্তক্ষয়ী ঘটনায় স্থানীয় ভারতীয় কমিউনিটির মধ্যে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

ইতালীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতককে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী

রোমানিয়ায় আঘাত হানল রাশিয়ার ড্রোন, ক্ষুব্ধ ন্যাটো

নারী রোগীর সঙ্গে যেভাবে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এক বিশেষজ্ঞ চিকিৎসক

কিয়েভে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে রাশিয়া, বিদেশিদের সরে যেতে বলল

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, দুই শিশুসহ নিহত অন্তত ৪

পাল্টাপাল্টি হামলায় রাশিয়া ও ইউক্রেনে নিহত ৮, রুশ বন্দরে ন্যাটোর তৈরি মাইন উদ্ধার