হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়াকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে: বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে অবশ্যই বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে। রাশিয়া যে যুদ্ধ শুরু করতে যাচ্ছে, তাতে বিপর্যয়কর প্রাণহানি হবে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়। 

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পরপরই জারি করা এক বিবৃতিতে বাইডেন বলেছেন যে তিনি বৃহস্পতিবার মার্কিন জনসাধারণের কাছে রাশিয়ার পরিণাম কী হবে সে বিষয়ে ভাষণ দেবেন। তিনি রাশিয়ার এই হামলাকে ‘অযাচিত’ ও ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন। 

এদিকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। এর পরই হোয়াইট হাউসের পক্ষ থেকে ‘রাশিয়াকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। 

পূর্ব ইউক্রেনে রুশ সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তাঁরাও বসে থাকবে না। ইউক্রেন আত্মরক্ষা করবে। 

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে সামরিক অভিযান না চালানোর অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগেই পুতিনকে ব্যক্তিগতভাবে এই অনুরোধ করেন গুতেরেস। 

তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

স্পেনে ঢুকে পড়া অভিবাসীরা আবারও মরক্কো ফিরে যাচ্ছে

রাজার মৃত্যুর ভবিষ্যদ্বাণী করা ইংল্যান্ডের সেই দাসীর ভাগ্যে যা ঘটেছিল

হঠাৎ মরক্কো থেকে কেন স্পেনে অভিবাসীর ঢল, এক দিনে ঢুকল ৪৯ হাজার

মরক্কো থেকে ১০ দিনে দুই হাজার লোক ঢুকেছে স্পেনে, ৯ জনের মৃত্যু

গরমে ঘামছে ইউরোপ—দাবানলে পুড়ছে ফ্রান্স, স্পেন ও গ্রিস

হালকা নীল পোশাকে ক্যাটি আর বোতাম খোলা শার্টে দেখা গেল ট্রুডোকে

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮, আঘাত ঠেকাতে যুদ্ধবিমান পাঠাল পোল্যান্ড

বাইক দুর্ঘটনায় অস্কারজয়ী সংগীতশিল্পী গ্লেন হ্যানসার্ডের মৃত্যু

কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান