হোম > বিশ্ব > চীন

জিডিপি, শ্রমবাজার ও আবাসনে স্বস্তিতে চীন

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি–সেপ্টেম্বর) চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই প্রতিবেদনে আরও জানা যায়, একই সময়ে দেশটির শ্রমবাজার ও কর্মসংস্থান পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং বাড়ি বিক্রির ক্ষেত্রে বার্ষিক দাম হ্রাসের প্রবণতা অনেকটাই কমে এসেছে।

চীনা সংবাদমাধ্যম সিসিটিভি এবং সিএমজির খবর অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের মোট জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ১০৭ দশমিক ১১ ট্রিলিয়ন ইউয়ান। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, অর্থনীতির অন্যতম প্রধান নির্দেশক ‘শিল্প মূল্য সংযোজন উৎপাদন’ গত সেপ্টেম্বরে ৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের শহরগুলোতে গড় বেকারত্বের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ, যা গত বছরের একই সময়ের হারের সমান। একই সময়ে, অভিবাসী কর্মীর সংখ্যা ১৯ কোটি ২৭ লাখে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।

চীনের প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির ক্ষেত্রে বার্ষিক দাম পড়ার প্রবণতা অনেকটাই কমে এসেছে। পুরোনো বাড়ির দাম পড়ার গতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগস্ট মাসে যেখানে দাম কমার হার ছিল ২ দশমিক ৭ শতাংশ, সেপ্টেম্বরে তা কমে ১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

ইন্দোনেশিয়ার খরাসংকট নিরসনে চীনের নলকূপ প্রকল্প

জিনজিয়াংয়ে ক্যাফে খোলায় স্টারবাকসকে উইঘুর নিয়ে খোঁচা, চীনের জবাব

আগামী বছর তাইওয়ান আক্রমণ করবে না চীন—মনে করছে যুক্তরাষ্ট্র

চীনের ৭৭তম বার্ষিকীর প্রাক্কালে নবজাগরণের আহ্বান সির

সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, শিক্ষায় আমূল সংস্কারের পথে চীন

চীনের তরুণদের নতুন ‘আইডল’ ৫৪ বছরের এক অধ্যাপক

বৈশ্বিক খাদ্যনিরাপত্তায় চীনের প্রযুক্তিনির্ভর কৃষি মডেল

রুবিকস কিউব সমাধানে ছয় বছরের শিশুর বিশ্ব রেকর্ড

পানির নিচে ড্রোনের বহরের জন্য বিশ্বের প্রথম ‘মাদারশিপ’ বানাচ্ছে চীন

হুতিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের গোপন বার্তা, সৌদির আবেদনের পর তৎপর বেইজিং