হোম > বিশ্ব > চীন

চীন-কানাডা দ্বিতীয় অর্থনৈতিক ও আর্থিক কৌশলগত সংলাপ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সিনহুয়া

চীন ও কানাডার মধ্যে দ্বিতীয় দফার অর্থনৈতিক ও আর্থিক কৌশলগত সংলাপে যোগ দিতে গতকাল সোমবার ভ্যাঙ্কুভারে গেছেন চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং। দুই দেশের বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে নানা উদ্যোগের আওতায় এ সফর হলো। একই সময়ে কানাডার শীর্ষস্থানীয় কয়েকজন ব্যবসায়ী শিগগিরই সাংহাই ও শেনজেন সফর করবেন।

সিএমজি ও সিনহুয়ার খবরে জানা যায়, কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন এবং আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মণিন্দর সিধুর সঙ্গে সংলাপে নেন চীনের উপপ্রধানমন্ত্রী। তিনি বলেছেন, চীন-কানাডা সম্পর্ক ‘একটি নতুন মোড় নিয়েছে’ এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও বিনিময় আবার সঠিক পথে ফিরেছে।

এবারের সংলাপের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে হওয়া মতৈক্য বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত সম্ভব হবে।

কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ বলেন, চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় কানাডা। দুই দেশের নেতাদের মধ্যে হওয়া মতৈক্য বাস্তবায়নের পাশাপাশি নীতিগত বিষয়ে মতবিনিময় ও সমন্বয় জোরদার কর হবে।

কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মণিন্দর সিধু বলেন, চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়াতে আগ্রহী তাঁরা।