হোম > বিশ্ব > চীন

প্রথমবারের মতো প্রকাশ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চীন 

চীন জানিয়েছে, তারা প্রথমবারের মতো প্রকাশ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে এই পরীক্ষা চালায় চীনের সশস্ত্র বাহিনী। প্রশান্ত মহাসাগরের একটি অংশে এই পরীক্ষা চালানো হয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক উদ্বেগ বাড়াতে পারে। চীন দাবি করেছে, এই পরীক্ষা তাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে পরিচালনা করা হয়েছে। 

এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে এই পরীক্ষা চালায় চীনের সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্স। উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে একটি ‘প্রত্যাশিত এলাকায়’ গিয়ে পড়েছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাৎসরিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে চালানো এই পরীক্ষা কোনো দেশকে লক্ষ্য করে পরিচালিত হয়নি। 

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং সংশ্লিষ্ট দেশগুলোকে আগেভাগেই এই পরীক্ষার বিষয়টি জানিয়েছিল। তবে ক্ষেপণাস্ত্রটির গতিপথ কী ছিল বা প্রশান্ত মহাসাগরের ঠিক কোথায় পতিত হয়েছে তা স্পষ্ট করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার্যকরভাবে ক্ষেপণাস্ত্র-সংশ্লিষ্ট অস্ত্র ও সরঞ্জামের কর্মদক্ষতা এবং সৈন্যদের প্রশিক্ষণের স্তর পরীক্ষা করেছে এবং প্রত্যাশিত লক্ষ্য অর্জন করেছে। 

সাধারণত চীন এ ধরনের পরীক্ষা নিজের আকাশসীমায় পরিচালনা করে থাকে। কিন্তু এবারই প্রথম, যখন দেশটি নিজ আকাশসীমার বাইরে গিয়েও পরীক্ষা চালাল। এ বিষয়ে মার্কিন থিংক ট্যাংক কার্নেগি এনডাউমেন্টের স্ট্যান্টন সিনিয়র ফেলো অঙ্কিত পাণ্ডা বলেন, ‘এটি খুবই অস্বাভাবিক এবং সম্ভবত কয়েক দশকের মধ্যে প্রথমবার আমরা এমন একটি পরীক্ষা দেখলাম।’ তিনি বলেন, ‘এই পরীক্ষা সম্ভবত চীনের চলমান পারমাণবিক আধুনিকায়নের ইঙ্গিত দেয়, যার ফলে এমন পরীক্ষার প্রয়োজন পড়েছে।’ 

চীনের অস্ত্রাগারে ৫০০ টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড আছে, যার মধ্যে সাড়ে তিন শতাধিক অস্ত্র বিভিন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত। মার্কিন প্রতিরক্ষা বিভাগের অনুমান, ২০৩০ সালের মধ্যে চীনের কাছে অন্তত ১ হাজার পারমাণবিক ওয়ারহেড থাকবে।

ট্রাম্প–পুতিনকে আতিথ্য দেওয়ার পর এবার কিমের সঙ্গে বৈঠকে পিয়ংইয়ং যাচ্ছেন সি

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

মার্কিন আধিপত্যের বদলে বহু মেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা সি-পুতিনের

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে কোলবির সফরে বাধা চীনের

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

‘জঙ্গলের আইনে’ ফেরার ঝুঁকিতে বিশ্ব, একতরফা দমননীতির বিরোধিতা সির

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন: রয়টার্স

ট্রাম্পের পর বেইজিংয়ে পুতিন, পশ্চিমা চাপের মুখেও মস্কোকে বেইজিংয়ের সমর্থনের ইঙ্গিত

পুতিনের বেইজিং সফরে আলোচনায় চীন–রাশিয়া গ্যাস পাইপলাইন

ট্রাম্পের সফরের চার দিনের মাথায় এবার চীন যাচ্ছেন পুতিন