হোম > বিশ্ব > চীন

ফিরে এসেছে করোনা, উহানের সব বাসিন্দাকে পরীক্ষা করাবে চীন

এক বছরের বেশি সময় পর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে আবারও করোনা রোগী পাওয়া গেছে। এ কারণে শহরটির সব বাসিন্দার করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উহানে স্থানীয়ভাবে সংক্রমিত সাতজন করোনা রোগী পাওয়া গেছে। এ শহরটিতে ২০১৯ সালের শেষের দিকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

 ডেলটা ভ্যারিয়েন্টের কারণে চীনে করোনা রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। দেশটিতে গত ১০ দিনে ৩০০ জনের মতো করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় চীনে ৯০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। জানা গেছে, নতুন শনাক্ত হওয়া করোনা রোগীদের ৬১ জনই স্থানীয়ভাবে সংক্রমিত।

চীনের ১৫টি প্রদেশে করোনা ছড়িয়ে পড়েছে। সেসব জায়গায় করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে চীনে এখন পর্যন্ত ৯৩ হাজার ১০৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।

৪৫৫ শিশুর জীবন বাঁচাতে সর্বস্ব দান করলেন চীনা দম্পতি, ঘরে মিলল জরাজীর্ণ আসবাব

দুর্নীতির অভিযোগে সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিল চীন

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরল পরীক্ষা চীনের, প্রতিবেশীদের উদ্বেগ

চীনের আকাশচুম্বী ভবনে বিধ্বস্ত বিমান, পাইলটের আত্মহত্যার প্রবণতা ছিল

দ্বিপক্ষীয় সহযোগিতায় তিস্তা গুরুত্বপূর্ণ প্রকল্প, তৃতীয় পক্ষকে লক্ষ্য নয়: চীন

বেইজিংয়ে ১০৮ তলা ভবনে বিমানের ধাক্কা

‘বিষাক্ত পুরুষ’ সাফ করার বিজ্ঞাপন দিয়ে চীনে ফেঁসে গেল ডেটল

চীনকে নিয়ে তাইওয়ানের শঙ্কা বাড়াচ্ছে আতা ফল

তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের

পশ্চিমাদের মন কেড়েছে চীনের ৪০০ বছরের পুরোনো এক সিরাপ