হোম > বিশ্ব > এশিয়া

অবসরের ঘোষণা দুতার্তের 

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। আজ শনিবার তিনি এমনটি জানিয়েছেন।

দুতার্তে জানিয়েছেন, আগামী ২০২২ সালের  প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্টের পদেও দাঁড়াবেন না তিনি।    

এ প্রসঙ্গে দুতার্তে বলেন , আমি নির্বাচন থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ফিলিপিনোদের অনুভূতি হল যে আমি যোগ্য নই । আমি দাঁড়ালে এটি সংবিধান পরিপন্থী হবে।  

২০১৬ সালেও বিপুল ভোটে ফিলিপাইনের প্রেসিডেন্ট হন দুতার্তে। তখন মাদকের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সংবিধান অনুযায়ী, দুতার্তে  দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না।

কী কারণে দুতার্তে রাজনীতি ছাড়ছেন তা তিনি নির্দিষ্ট করে বলেননি।  ধারণা করা হচ্ছে, নিজের মেয়ে সারাকে সুযোগ করে দিতেই রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন । 

ফিলিপাইনের ক্ষমতায় বসার ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে অন্তত সাত হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন রদ্রিগো দুতার্তে। পরে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অজ্ঞাত বন্দুকধারীদের হাতে তাদের মৃত্যু হয়েছে। চলতি বছরের জুনে ওই হত্যাকাণ্ডগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ আদালতে এ ব্যাপারে তদন্তের আবেদন করা হয়েছে। এ ছাড়া প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার পর বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে পারেন দুতার্তে।  বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিপাইনের মামলাগুলো থেকে নিরাপদে থাকতেই মেয়েকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান দুতার্তে। 

উল্লেখ্য, দুতার্তের মেয়ে সারা বর্তমানে ডাভাও শহরের মেয়র। এর আগে সারা জানিয়েছিলেন, তাঁর বাবা ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়ালে নির্বাচনে অংশ নেবেন না তিনি। 

গাঁজা চাষ ও ওষুধ হিসেবে ব্যবহারের বৈধতা দিল নেপালের গণ্ডকী প্রদেশ

মালয়েশিয়ায় মারামারি করে তিন বাংলাদেশি নিহত

গরমকে জাতীয় দুর্যোগ ঘোষণা করল দক্ষিণ কোরিয়া, ১৯ জনের মৃত্যু

তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

রেকর্ড ভাঙা গরমে বাড়ির বাইরে কাজে মানা দক্ষিণ কোরিয়ায়

ছবি প্রকাশ করে সু চির বেঁচে থাকার প্রমাণ দিল মিয়ানমার জান্তা

ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪১

আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ, যে কারণ দেখাল জোট

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড

নেপালে ছড়িয়ে পড়েছে হিন্দু-মুসলিম সংঘাত: ৪ জেলায় কারফিউ, নিহত ৩