হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

আজকের পত্রিকা ডেস্ক­

পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলার পর দুই নারীসহ ১৫ জন আহত ব্যক্তিকে হেরাত আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়। ছবি: হ্যান্ডআউট

আফগানিস্তানে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের ইনজিল জেলায় গত শুক্রবার এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা চারজন বলা হলেও পরে গুরুতর আহত আরও সাতজন মারা যাওয়ায় মোট নিহতের সংখ্যা ১১-তে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা দেহ মেহরি গ্রামের কাছে গুলি চালায়। সাধারণত শুক্রবারে ওই বিনোদনকেন্দ্রটিতে লোকসমাগম থাকে।

হেরাতের এক চিকিৎসক বিবিসিকে জানান, নিহত ব্যক্তিরা সবাই শিয়া মুসলিম। তাঁরা একটি স্থানীয় মাজার এলাকায় পিকনিক করতে গিয়েছিলেন।

আফগানিস্তানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু এবং অতীতেও তাঁরা হামলার শিকার হয়েছেন।

হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানান, স্থানীয় সময় বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। তিনি বিবিসিকে বলেন, ‘দেহ মেহরিতে পিকনিক করতে আসা সাধারণ মানুষের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে।’

মুত্তাকি আরও বলেন, হামলার পর চারটি মরদেহ এবং দুই নারীসহ ১৫ জন আহত ব্যক্তিকে হেরাত আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়।

প্রাদেশিক প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, নিরাপত্তা বাহিনী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, যে গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে, সেটি মূলত শিয়া অধ্যুষিত এলাকা। সেখানে একটি শিয়া মাজার রয়েছে যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ প্রার্থনা ও দর্শনের জন্য সমবেত হয়।

১৪ বছর পর একই পরিবারের আরও দুজনকে হত্যা করল সেই বুনো হাতিটি

জাপানের রাজপরিবারে উত্তরাধিকার সংকট—তবু ‘সম্রাজ্ঞী’ কেন নয়

নেপালের জেন-জি কেন আবার রাস্তায়

ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ জনের মৃত্যু

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট ডুবে নিহত ১৫

নেপালে সরকারি আমলাদের সম্পদের তদন্ত আটকে দিলেন সুপ্রিম কোর্ট

নতুন ‘ভিসা প্যাকেজ’ চালু করেছে সৌদি আরব

শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৩, আহত শতাধিক

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ গোলাকার বস্তু, কী সেগুলো

মাতৃত্বকালীন ছুটিতে মেয়র, জাপানজুড়ে বিতর্কের ঝড়