হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডের দ্বীপে ৫৯ রোহিঙ্গাকে ফেলে গেছে পাচারকারীরা

থাইল্যান্ডের দ্বীপে ৫৯ জন রোহিঙ্গার সন্ধান পাওয়া গেছে। পুলিশ বলছে, অবৈধপথে মালয়েশিয়া যাওয়ার সময় পাচারকারীরা সম্ভবত তাঁদের ফেলে গেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় শনিবার দক্ষিণ সাতুন প্রদেশের কোহ ডং দ্বীপে তাঁদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সুরাচেত হাকপান। এই দলে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সুরাচেত হাকপান আরও বলেছেন, ‘আমরা তাদের মানবিক সহায়তা দিচ্ছি। তারা মানব পাচারের শিকার কিনা বা অবৈধভাবে প্রবেশ করেছে কিনা তা তদন্ত করে দেখা হবে।’ 

মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে থাইল্যান্ডের সমুদ্রের ওপর দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে। এরা বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ব্যাপকভাবে নির্যাতিত জনগোষ্ঠী। ইতিমধ্যে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। 

থাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে এবং আদালতে বিচারের পর তাদের মিয়ানমারে পাঠানো হতে পারে। 

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধারকৃতদের কাছে কোনো খাবার ছিল না। সম্ভবত তিন থেকে পাঁচ দিন যাবৎ তাঁরা অনাহারে রয়েছে। 

উদ্ধার করা রোহিঙ্গাদের একজন জানিয়েছেন, তারা মোট ১৭৮ জন ব্যক্তি তিনটি নৌকায় করে মিয়ানমার ও বাংলাদেশ ছেড়ে যাচ্ছিলেন। এ জন্য একজন দালালকে তাঁরা প্রায় ৫ হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) দিয়েছেন। 

থাই পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ১১৯ জনকে বহনকারী প্রথম দুটি নৌকাকে মালয়েশিয়া কর্তৃপক্ষ আটকে দিয়েছে এবং রোহিঙ্গাদের গ্রেপ্তার করেছে। এ খবর পাওয়ার পর তৃতীয় নৌকার ক্রুরা তাদের কোহ ডং দ্বীপে নামিয়ে দেয় এবং বলে যে, এটিই মালয়েশিয়া। তারপর তারা ওই ৫৯ রোহিঙ্গাকে সেখানে রেখে পালিয়ে গেছে। 

পর্যটকের চাপ সামলাতে ‘প্রস্থান কর’ তিন গুণ করল জাপান

জাপান যেভাবে ‘গুপ্তচরদের স্বর্গরাজ্য’ হয়ে উঠল, ঠেকাতে কী করছে তাকাইচি সরকার

১৪ বছর পর একই পরিবারের আরও দুজনকে হত্যা করল সেই বুনো হাতিটি

জাপানের রাজপরিবারে উত্তরাধিকার সংকট—তবু ‘সম্রাজ্ঞী’ কেন নয়

নেপালের জেন-জি কেন আবার রাস্তায়

ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ জনের মৃত্যু

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট ডুবে নিহত ১৫

নেপালে সরকারি আমলাদের সম্পদের তদন্ত আটকে দিলেন সুপ্রিম কোর্ট

নতুন ‘ভিসা প্যাকেজ’ চালু করেছে সৌদি আরব

শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৩, আহত শতাধিক