হোম > বিশ্ব > এশিয়া

পানশির নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তালেবানের 

কাবুলের উত্তরাঞ্চলে অবস্থিত পানশির উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। তবে তালেবানবিরোধীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। 

গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। তবে পানশির প্রদেশটি এত দিন তালেবানের নিয়ন্ত্রণে বাইরে ছিল। 

পানশির দখলের বিষয়ে একজন তালেবান কমান্ডার বলেন, মহান আল্লাহর রহমতে পুরো আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে।  সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পানশির এখন আমাদের অধীনে।

গতকাল শুক্রবার পানশির দখলের পরই কাবুলে বন্দুকের গুলি ছুঁড়ে তা উদ্‌যাপন করেছে তালেবান। এ ছাড়া বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টেও পানশির দখলের কথা তালেবানের পক্ষ থেকে বলা হয়। 

তবে তালেবানের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতা থাকার সময় এই পানশির দখলে নিতে পারেনি তালেবান। 

এদিকে তালেবানবিরোধী গ্রুপের নেতা আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেছেন, তার বাহিনী এখনো আত্মসমর্পণ করেনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একজন সাংবাদিক টুইটারে পানশিরের একটি ভিডিও পোস্ট করে বলেছেন, এখানকার পরিস্থিতি কঠিন। আমরা তালেবান হামলার মধ্যে রয়েছি। 

আফগানিস্তানের দুর্গম অঞ্চল পানশির বরাবরই তাদের প্রতিরোধের জন্য খ্যাত। ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এবং ১৯৯০ এর দশকে তালেবানের বিরুদ্ধে এই অঞ্চল শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। পানশির উপত্যকার বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন ৩২ বছর বয়সী আহমাদ মাসুদ। তিনি ব্রিটেনের স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং আফগানিস্তানের কিংবদন্তি প্রতিরোধ কমান্ডার প্রয়াত আহমাদ শাহ মাসুদের ছেলে। 

ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

জ্বালানি আশঙ্কায় থাইল্যান্ডে লিফটে না চড়া ও ঘরে বসে কাজের নির্দেশ

জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মীদের হোম অফিস দিচ্ছে থাইল্যান্ড ও ভিয়েতনাম

নেপালের পার্লামেন্টে তরুণদের জয়জয়কার, ৩৮ শতাংশ এমপির বয়সই ৪০-এর নিচে

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন শাহ

এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ

নেপালের নির্বাচন: জেন-জি আন্দোলনের নেতার হাত ধরে বাজিমাতের পথে ৪ বছর বয়সী দল

নেপালের নির্বাচন: এগিয়ে বালেন শাহর দল, পাত্তা পাচ্ছেন না ওলি

নেপালে জেন-বিপ্লবের পর প্রথম ভোট আজ: রাজনীতির ময়দান দখলে পুরোনো বনাম নতুনের লড়াই