হোম > বিশ্ব > এশিয়া

রাশিয়ায় লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করলেন পুতিন

রাশিয়ায় লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ হলো। দাপ্তরিকভাবে ও চিকিৎসার মাধ্যমে শারীরিক পরিবর্তন ঘটিয়ে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করার আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নতুন এই আইন রাশিয়ায় এরই মধ্যে বিপদাপন্ন সমকামী, ট্রান্সজেন্ডারসহ এলজিবিটিকিউ‍+ সম্প্রদায়ের ওপর বড় ধরনের আঘাত বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে রাশিয়ার সংসদের দুই কক্ষেই এই আইন পাশ হয়। নতুন আইনে লিঙ্গ পরিবর্তনের উদ্দেশ্যে চিকিৎসা প্রক্রিয়া এবং সরকারি নথিপত্র ও পাবলিক রেকর্ডে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ। কেবল জন্মগত ত্রুটি সারানোর চিকিৎসার ক্ষেত্রে এই আইন শিথিলযোগ্য। 

এই আইনে কোনো এক পক্ষ লিঙ্গ পরিবর্তন করলে বিয়ে বাতিল হয়ে যাবে। রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিরা পালক বা দত্তক পিতা-মাতা হতে পারবেন না।

‘ঐতিহ্যগত মূল্যবোধ’ রক্ষায় ক্রেমলিনের ধর্মযুদ্ধ থেকে এই নিষেধাজ্ঞার সূত্রপাত বলে ধারণা। রাশিয়া বলছে, ‘পশ্চিমের পরিবারবিরোধী আদর্শ’ থেকে রাশিয়াকে রক্ষা করবে এই আইন। রুশ আইনপ্রণেতাদের কেউ কেউ লিঙ্গ রূপান্তরকে ‘বিশুদ্ধ শয়তানি’ হিসেবে আখ্যা দিয়েছেন। 

প্রায় এক দশক আগে রাশিয়ায় এলজিবিটিকিউ‍+ সম্প্রদায়ের ওপর কড়াকড়ির সূত্রপাত হয়। তখন রুশ অর্থোডক্স চার্চের নীতি অনুসরণ করে ‘ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধ’ রক্ষার ওপর জোর ঘোষণা দেন প্রেসিডেন্ট।  

২০১৩ সালে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সব ধরনের ‘অপ্রচলিত যৌন সম্পর্কের’ প্রকাশ্য সমর্থন নিষিদ্ধ করে ক্রেমলিন নতুন আইন চালু করে। এরপর ২০২০ সালে সমলিঙ্গের বিয়ে নিষিদ্ধ করতে সাংবিধানিক সংশোধনের উদ্যোগ নেন পুতিন এবং গত বছর তিনি প্রাপ্তবয়স্কদের মধ্যে ‘অপ্রচলিত যৌন সম্পর্কের প্রচার’ নিষিদ্ধের আইন করেন।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া